Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু

বরিশালে রঙ-তুলির আঁচড়ে বদলে যাচ্ছে লঞ্চ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:56:33 pm, Wednesday, 20 April 2022
  • 194 বার পড়া হয়েছে

বরিশালে রঙ-তুলির আঁচড়ে বদলে যাচ্ছে লঞ্চ

মনির হোসেন,বরিশাল ব্যুরো।।

ঈদের বাকি আর ১০দিন। দক্ষিণাঞ্চলের মানুর বাড়ি ফরার একমাত্র মাধ্যম এই নৌ পথ। আর এই নৌপথে চলাচল করা বিলাসবহুল লঞ্চগুলোকে রঙ-তুলির আঁচড়ে নতুন করে তোলা হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, রমজানের আগে থেকেই লঞ্চগুলোকে নতুন চেহারা দেওয়ার কাজ শুরু করে শ্রমিকরা। দিন-রাত পালাক্রমে কাজ করে তারা ঈদের আগেই লঞ্চগুলো নদীপথে নামাতে তৎপর রয়েছেন।প্রতি বছর ঈদের আগে যে দৃশ্য দেখা যায় এবারও রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় গড়ে ওঠা ডকইয়ার্ডগুলোতে গিয়ে সেই একই দৃশ্য দেখা গেলো। প্রস্তুত হচ্ছে একাধিক ফিটনেস বিহীন লঞ্চ।

ডকইয়ার্ডে এমভি প্রিন্স আওলাদ-৫ নামে একটি ভাঙাচোরা লঞ্চকে নৌ পথে নামানোর কাজ চলছে। কেউ লঞ্চের ভেতরের ফ্লোরের কাজ করছেন, কেউবা আবার লঞ্চের গায়ে নতুন করে রংয়ের প্রলেপ দিতে ব্যস্ত। তিন তলা বিশিষ্ট এই লঞ্চ চলাচল করবে ঢাকা-বরিশাল রুটে।লঞ্চটির মেরামতের কাজে নিয়োজিত শ্রমিক তাহের বলেন, লঞ্চটি ঈদের আগেই প্রস্তুত করা হবে। সে জন্য দিন-রাত শ্রমিকরা কাজ করছেন। লঞ্চটির নানান সমস্যা ছিল সেগুলো ঠিক করা হচ্ছে।কত জন শ্রমিক কাজ করছেন জানতে চাইলে তিনি বলেন, প্রায় ৩০-৩৫ জন শ্রমিক কাজ করছে। শুধু এই ডকইয়ার্ডে না আশেপাশের সকল ডকইয়ার্ডেই লঞ্চ মেরামতের কাজ চলছে।পাশেই আরেক ডকইয়ার্ডে কাজ চলছে ঢাকা-বরিশাল রুটে চলাচল করা অ্যাডভেঞ্চার-১ লঞ্চটির। লঞ্চটি পুরোপুরি রং করা হচ্ছে। ঘষা মাজা থেকে শুরু করে লঞ্চটির ভেতরের অনেক যন্ত্রাংশও পরিবরর্তন করা হচ্ছে। এমনকি ভাঙা কিংবা উধাও হওয়া লোহার পাত নতুন করে বসানো হচ্ছে।শ্রমিক সজিব বলেন, লঞ্চটি পুরোপুরি প্রস্তুত হতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে। এখন রং করা শেষের দিকে। তবে আরও কয়েকটি প্রলেপ দিতে হবে সেজন্য কিছু সময় লাগবে। আরও পুরো লঞ্চের কিছু ছোট ছোট কাজ বাকি সেগুলোও সপ্তাহখানেকের ভেতরে হয়ে যাবে।এই লঞ্চগুলোর ফিটনেস আছে কি না জানতে চাইলে তিনি বলেন, তারা শুধু কাজ করেন। ফিটনেস কাগজপত্রের খোঁজ রাখেন না। এসব বিষয় মালিক-ম্যানেজার বলতে পারবেন।ইদযাত্রায় লঞ্চ সার্ভিস নিয়ে কথা হয় অ্যাডভেঞ্চার-১ লঞ্চের মালিক ও বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালক নিজামুল ইসলামের সঙ্গে তিনি বলেন, ইদ যাত্রার লঞ্চ প্রস্তুত হচ্ছে। ইদের সার্ভিস নিয়ে এখনও অনেক কিছু আলোচনা বাকি। তবে, ইদে লটারির মাধ্যমে টিকিট দেওয়া হবে। কাউন্টার থেকে কেবিনের টিকিট নিতে হবে।তার মালিকানাধীন অ্যাডভেঞ্চার-১ লঞ্চটির ফিটনেস আছে কি না জানতে চাইলে বলেন, ফিটনেস ছাড়া কি লঞ্চ কেউ ট্রিপে নামায়? অবশ্যই না। তাদের সব নৌ যানের ফিটনেস রয়েছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য দেন তারা। যদিও ইদের সময় যাত্রীর চাপ বেশি থাকায় কর্তৃপক্ষ চাইলেও কম যাত্রী নিয়ে লঞ্চ ছাড়তে পারে না। তারা নিয়ম মেনে লঞ্চ চালানোর চেষ্টা করেন।এ বিষয়ে কথা হয় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজীর সঙ্গে। তিনি বলেন, যেসব লঞ্চের ফিটনেস নেই বা রঙ করে নামানো হচ্ছে সেগুলোর যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে নৌ পথে নামতে পারবে না। ঈদের আগে মোবাইল কোর্ট থাকবে, নদীপথে টহল থাকবে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন। ফলে, কোনো ধরনের ফিটনেস নেই এমন লঞ্চ চলবে না।ঈদে লঞ্চের বিশেষ সার্ভিস থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ থাকবে। সে ব্যাপারে আলোচনা চলছে। দ্রুতই সবকিছু জানিয়ে দেওয়া হবে। যাত্রীদের ভোগান্তি নিরসনে সব ব্যবস্থা নেওয়া হবে।ঈদকে সামনে রেখে প্রতি বছরই দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের ভিড় থাকে সদরঘাটে। আর প্রতিবারই প্রশাসন অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ না ছাড়ার ঘোষণা দিলেও বরাবরই দেখা যায় ভিন্ন চিত্র। লঞ্চগুলো ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী নিয়ে যাত্রা করে। তাই, নৌ পথে দুর্ঘটনাও ঘটে প্রচুর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা

বরিশালে রঙ-তুলির আঁচড়ে বদলে যাচ্ছে লঞ্চ

আপডেট সময় : 05:56:33 pm, Wednesday, 20 April 2022