Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত

বরিশালে মেয়েকে গলাটিপে হত্যা – পাষন্ড মা গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 08:13:39 pm, Saturday, 4 June 2022
  • 164 বার পড়া হয়েছে

বরিশালে মেয়েকে গলাটিপে হত্যা - পাষন্ড মা গ্রেফতার

মনির হোসেন,বরিশাল ব্যুরো।।

বরিশালে মায়ের পরকীয়ার বলি হলো পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী শিশু তন্নি। পরকীয়া প্রেমিকের সাথে মায়ের অনৈতিক কর্মকান্ড দেখে ফেলায় মেয়েকে খুন করে গর্ভধারীনি মা ও তার পরকীয়া প্রেমিক। এ ঘটনায় দায়েরকৃত অপমৃত্যু মামলাটি তদন্তে গিয়ে হত্যার রহস্য উদঘাটন করে কাউনিয়া থানা পুলিশ। বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ছোট রাজাপুর গ্রামে গত ২৭ মে এ ঘটনা ঘটে। ঘাতক মা লিপি আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় লিপির স্বামী সোহরাব হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

জানা যায়, বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ছোট রাজাপুর গ্রামের সোহরাব হাওলাদারের স্ত্রী লিপি আক্তারের সাথে একই ইউনিয়নের রামকাঠি গ্রামের নুরু খানের ছেলে কবির খানের সাথে পরকীয়ার সম্পর্কে জড়ায়। ঘটনার দিন, ২৭মে শুক্রবার দুপুরবেলা লিপি আক্তার তার পরকীয়া প্রেমিক কবির খানের সাথে অনৈতিক কর্মকাÐ চলাকালে ঘটনাটি দেখে ফেলে তার মেয়ে তন্নি আক্তার (১৩)। এ সময় মেয়ে তন্নি আক্তার তার বাবাকে ঘটনা বলে দেওয়ার কথা বললে মা লিপি আক্তার ও তার পরকীয়া প্রেমিক কবির খান মিলে মেয়ে তন্নিকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। এমনকি হত্যা নিশ্চিত করে তন্নিকে গলায় দড়ি দিয়ে ঘরে ঝুলিয়ে রাখে। এরপর তন্নি আত্মহত্যা করেছে বিলাপ করতে থাকে পাষন্ড মা লিপি আক্তার।

খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং ওই দিনই কাউনিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। তবে ঘটনাটি সন্দেহজনক হওয়ায় থানার ওসি আব্দুর রহমান মুকুলের নেতৃত্বে ওসি (তদন্ত) ছগির হোসেন নিবিড় তদন্ত করেন।

তারই ধারাবাহিকতায় শনিবার মা লিপি আক্তার (৩০)কে আটক করে কাউনিয়া থানা পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে লিপি আক্তার হত্যার বিষয়টি স্বীকার করে। তবে পরকীয়া প্রেমিক কবির খান পলাতক রয়েছে। এ ঘটনায় তন্নির বাবা সোহরাব হাওলাদার বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং ৩)। মামলায় পরকীয়া প্রেমিক কবির খান (৫০), স্ত্রী লিপি আক্তার ও পানবাড়িয়া গ্রামের সোবাহান খানের পুত্র মোঃ জসিম উদ্দিন (৫২) কে আসামী করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপ পুলিশ কমিশনার (উত্তর) জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা জানান, হত্যার ঘটনায় তন্নির মা লিপি আক্তারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলার অপর আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ

বরিশালে মেয়েকে গলাটিপে হত্যা – পাষন্ড মা গ্রেফতার

আপডেট সময় : 08:13:39 pm, Saturday, 4 June 2022