Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত

বরিশালে ভোক্তার সঙ্গে প্রতারণা, ‘ভিভো’র বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • আপডেট সময় : 03:52:58 pm, Monday, 11 April 2022
  • 161 বার পড়া হয়েছে

বরিশালে ভোক্তার সঙ্গে প্রতারণা, ‘ভিভো’র বিরুদ্ধে মামলা

মনির হোসেন, বরিশাল ব্যুরো ।।

বরিশালে ভোক্তার সঙ্গে প্রতারণার অভিযোগে ‘ভিভো’ মোবাইল সেট কোম্পানির বিরুদ্ধে নোটিস প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গত ৫ এপ্রিল দফতরটির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া স্বাক্ষরিত এ নোটিসে অভিযুক্ত ভিভো মোবাইল সেট সার্ভিসিং সেন্টারে পাঠানো হয়।
মোবাইল সেট বিক্রয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে সোমবার (১১ এপ্রিল) শুনানীর জন্য থাকতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।
প্রতারণার শিকার বরিশাল জেলা জজ কোর্টের এ্যাডভোকেট মাসুদ হাওলাদারের দেওয়া অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর মাসুদ হাওলাদার নগরীর বগুড়া রোডস্থ স্মার্টফোন সেন্টার থেকে প্রায় ১৫ হাজার টাকা মূল্যমানের ‘ভিভো’ ব্রান্ডের একটি মোবাইল সেট ক্রয় করেন। কিন্তু এর তিনদিন পরই সেটটিতে ত্রুটি দেখা দেয়। তিনি বিক্রেতার কাছে গেলে তারা তাকে ভিভো কোম্পানির কাস্টমার কেয়ারে যাওয়ার পরামর্শ দেন।
সেই মোতাবেক ওই আইনজীবী নগরীর সদর রোডস্থ ফাতেমা সেন্টার নামক ভবনে অবস্থিত কাস্টমার কেয়ারে গিয়ে গ্যারান্টির শর্তানুযায়ী সেটটি পরিবর্তন করে দেয়ার দাবি রাখেন। কিন্তু সেখানে কর্তব্যরত কর্মচারীরা তাতে কর্ণপাত না করে কিছু সময় পরে সেটটি ফেরত দিয়ে জানান ত্রুটির সমাধান হয়ে গেছে। এরপরও সেট কেনার ৫ মাসের মধ্যে সেটটিতে আরো তিনবার একই ত্রুটি দেখা দেয়। চতুর্থবার ত্রুটি নিয়ে গেলে ভিভোর কাস্টমার কেয়ারের কর্মচারীরা এটি আর সমাধান করতে পারবেনা বলে ক্রেতাকে জানিয়ে দেন। গত ২৮ ফেব্রুয়ারি মোবাইল সেটটিতে আবারো সমস্যা দেখা দিলে সেটি নিয়ে ওই আইনজীবী স্মার্ট ফোন সেন্টারে যান। সেখানে কর্মরত ভিভো কোম্পানির কর্মচারী সাব্বির ও দোকান মালিক আল-অমিন তাকে মোবাইল সেটের সমস্যা সমাধানে অস্বীকৃতি জানান।
ভিভো মোবাইল সেট কোম্পানি ও বিক্রেতার কাছ থেকে প্রতারিত হয়ে গত ৩ মার্চ ক্রেতা মাসুদ হাওলাদার ভোক্তা সংরক্ষণ অধিকার বরিশাল জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে প্রতারণার শিকার আইনজীবী মাসুদ হাওলাদার জানান, কোম্পানির গুগল ওয়েভ সাইটের শর্তানুযায়ী মোবাইল সেটের যেকোন সমস্যা হলে কেনার ১৫ দিনের মধ্যে পরিবর্তন করে দেওয়ার কথা রয়েছে। কিন্তু ভিভো কোম্পানির বরিশালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিক্রেতা কেউ গ্যারান্টির শর্ত পূরণ করেননি। এমনকি সেটটির ত্রুটির সমাধানও করেনি। তাছাড়া ভিভো মোবাইল সেট কোম্পানির বরিশালের উপ-মহাব্যবস্থাপক রুহুল আমিনকেও বিষয়টি জানালে তিনিও কোন সমাধান দেননি। তাই ক্রেতা হিসেবে ন্যায় বিচার পাওয়ার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ দফতরে অভিযোগ দায়ের করেছেন বলে জানান মাসুদ হাওলাদার। প্রয়োজনে তিনি এ বিষয় আদালতের দ্বারস্থও হবেন বলে জানান।
এদিকে অভিযুক্ত স্মার্টফোন সেন্টারের স্বত্তাধিকারী আল-আমিন ও সেখানে কর্মরত ভিভো মোবাইল সেট কোম্পানির কর্মচারী সাব্বির মোবাইল সেটের ত্রুটির কথা স্বীকার করে বলেন, তারাও ক্রেতা মাসুদ হাওলাদারের সাথে কাস্টমার কেয়ার সেন্টারে গিয়েছিলেন। কিন্তু একাধিকবার সমাধানের চেষ্টার পরও তার মোবাইল সেটটিতে সমস্যা রয়ে যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া জানান, তিনি একটি অভিযোগ পেয়েছেন। ভিভো মোবাইল সেট কোম্পানি গ্যারান্টির শর্তানুযায়ী ভোক্তাকে সকল সুবিধা দিতে বাধ্য। এ্যাডভোকেট মাসুদ হাওলাদারের ক্ষেত্রে ভোক্তা অধিকার ক্ষুণ্ন হয়ে থাকলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
আর সেলক্ষে এরইমধ্যে অভিযোগের শুনানির জন্য উভয়পক্ষকে নোটিস প্রদান করা হয়েছে। নোটিসে সোমবার (১১ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ে শুনানীর জন্য থাকতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ

বরিশালে ভোক্তার সঙ্গে প্রতারণা, ‘ভিভো’র বিরুদ্ধে মামলা

আপডেট সময় : 03:52:58 pm, Monday, 11 April 2022