Dhaka , Friday, 13 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত আনন্দ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে মিলনমেলা ও ইফতার মাহফিল ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: ‘১৮০ দিনের মধ্যে জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি’ রূপগঞ্জকে মাদককারবারিদের ধাওয়া, বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদকসহ শীর্ষ করবারি আবু হানিফসহ আটক-২ , আহত ৮ যুবদল নেতা

ফেসবুকে প্রেমের টানে মার্কিন তরুণী গাজীপুরে

  • Reporter Name
  • আপডেট সময় : 11:54:20 pm, Friday, 15 July 2022
  • 148 বার পড়া হয়েছে

ফেসবুকে প্রেমের টানে মার্কিন তরুণী গাজীপুরে

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের শ্রীপুরে সুদুর সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে প্রেমের টানে আমেরিকা থেকে লিডিয়া লুজা (২৯) নামের এক তরুণী বাংলাদেশে পুত্রবধূ হিসেবে চলে এসেছেন। ঈদের পরেরদিন সোমবার ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসলে প্রেমিক ইমরান খাঁন (৩০) তাকে রিসিভ করে গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কুমারভিটা এলাকায় নিয়ে যান। ইমরান স্থানীয় জালাল উদ্দিন মাস্টারের ছেলে। ভিনদেশি এ তরুণী ইমরানের পারিবারে আসায় তাদের ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ দিয়েছে।এলাকার সর্বত্র চলছে কৌতুহল এবং নববধূকে একনজর দেখার জন্য শত শত নারী-পুরুষরা ভিড় করছেন ইমরানের বাড়িতে।

পারিবারিক সূত্রে জানা যায়,ঈদের দ্বিতীয় দিন মার্কিন তরুণীর পুত্রবধূ হিসেবে ইমরানের বাড়িতে উপস্থিতিতে সোমবার এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে পাড়া-প্রতিবেশীরা এ দম্পতিকে দেখতে ভিড় করছেন। মার্কিন নাগরিক নববধূর নাম লিডিয়া লুজা (২৯)। তিনি আমেরিকার অ্যারিজোনা স্টেটের বাসিন্দা। তার বাবা নেই, মা অন্য সংসারের সদস্য। দুই ভাইয়ের একমাত্র বোন তিনি। ছোটবেলা থেকেই লিডা লুজা তার দাদুর সঙ্গে বড় হয়েছে। ধর্মান্তরিত হয়ে এখন তার নামের সাথে স্বামীর পরিবারের উপাধি হিসেবে খাঁন শব্দটি যুক্ত হয়েছে। তিনি নিজ দেশ আমেরিকায় একটি চাকরিতে যুক্ত ছিলেন।
ইমরান খান গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী কুমারভিটা এলাকার মৃত জালাল উদ্দিন মাস্টারের ছেলে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চূড়ান্ত বষের্র ছাত্র। চারভাই এক বোনের মধ্যে ইমরান সবার ছোট।

লিডিয়া লুজা খাঁন বলেন, ফেসবুকের কল্যাণে তাদের মধ্যে পরিচয় হয়। ফেসবুকে আলাপচারিতায় ইমরানকে তার ভালো লেগে গেছে। উভয় পরিবারের সম্মতিতেই তিনি ধর্মান্তরিত হয়ে বিবাহের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ইমরান একজন সহজ-সরল, সৎ ও ভালো মানুষ। সব মানুষ তার ভাষা না বুঝার কারণে সবার সাথে কথা বলতে তার একটু সমস্যা হচ্ছে। তিনি স্থানীয় বরমী বাজার ও আশপাশের প্রকৃতি ঘুরে দেখেছেন। বাংলাদেশিদের অতিথি পরায়ণতা লুজাকে খুব মুগ্ধ করছে। বাংলাদেশের প্রকৃতি ও মানুষকে তার খুব ভালো লেগেছে।
লুজা জানায়, তার শাশুড়ি আনোয়ারা বেগম অসুস্থ। তাই মাঝে মধ্যে আমেরিকা যাবেন এবং বেশিরভাগ সময় স্বামী ইমরানের বাড়িতেই থাকবেন। শাশুড়ি সুস্থ হলে ইমরানকে নিয়ে আমেরিকায় বসবাস করবেন।

ইমরান খাঁন জানান, এ বছরের জানুয়ারির শেষ সপ্তাহে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। মাসখানেক পর লিডিয়া লুজা তাকে বিয়ের প্রস্তাব দেন। গত ৫ই মার্চ আমেরিকা থেকে তুর্কি হয়ে লুজা বাংলাদেশের হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত চলে আসেন লুজা। কিন্তু অন অ্যারাইভাল না থাকায় বিমানবন্দর কর্তৃপক্ষ সেখান থেকে সেদিন তাকে ফেরত পাঠিয়ে দেয়। উভয় পরিবারের সিদ্ধান্তে তারা নেপালে গিয়ে সাক্ষাত করেন এবং সেখানে এবছরের ২৫ মার্চ নেপালের একটি মসজিদে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়েতে ইমরানের সঙ্গে ওই সময় তার পরিবারের সদস্য থাকলেও লুজার পরিবারের কেউ ছিলেন না। নেপালে তারা কয়েকদিন অবকাশ কাটিয়ে যার যার দেশে ফিরে যান। পরে ইমরানের সহযোগিতায় ভিসা সম্পাদনের মাধ্যমে ১১ জুলাই সোমবার লুজা খান বাংলাদেশে আসেন।
ইমরানের মা আনোয়ারা বেগম জানান, আমেরিকার মেয়েকে বিয়ে করায় তিনি খুশি হয়েছেন এবং সকলের নিকট দোয়া কামনা করেছেন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত

ফেসবুকে প্রেমের টানে মার্কিন তরুণী গাজীপুরে

আপডেট সময় : 11:54:20 pm, Friday, 15 July 2022