Dhaka , Wednesday, 6 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামুতে ডাকাতির প্রস্তুতি কালে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার! পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং বানরসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার: রায়পুরে চাঞ্চল্য সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত ফরিদপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন। চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ পরিচয় মিললেও মিলছে না স্বজন, কুড়িগ্রাম হাসপাতালে যুবকের মরদেহ হিমাগারের সংরক্ষণ রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে পানপাড়া ও আঙ্গার পাড়া চ্যাম্পিয়ন অপরাধ দমনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন রামু থানায় কর্মরত এসআই আনোয়ার হোসেন লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুলে আধুনিক ও মনস্তাত্ত্বিক শিক্ষা পরিবেশের সূচনা: ১৫ বিজিবি’র অধিনায়কের বিশেষ উদ্যোগ জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ মেয়রের হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে তারেক রহমানের সরকার অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রাঙ্গামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ নগরীর জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন মেয়র রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-২ রূপগঞ্জে তারাবো পৌরসভায় মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা

ফেনিতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত মোরেলগঞ্জের ৩ ভাইয়ের জানাজা ও দাফন সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট সময় : 06:09:22 pm, Thursday, 28 July 2022
  • 187 বার পড়া হয়েছে

নেত্রকোণায় বাবাকে হত্যার অভিযোগে ছেলেসহ চারজন গ্রেপ্তার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি ।।

ফেনির একটি বাসাবাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ৩ ভাইয়ের জানাজা এবং দাফন তাদের গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জের পঞ্চকরণ গ্রামে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় পঞ্চকরন গ্রামে জানাজা শেষে ৩ ভাইয়ের লাশ পারিবারিক কবরস্থানে তাদের মা-বাবার পাশেই দাফন করা হয় ।
এর পূর্বে বুধবার গভীর রাতে তাদের ছোট ভাই আল-আমিন মুন্সি ফেনী থেকে নিহত তিন ভাইয়ের লাশ নিয়ে পঞ্চকরণ গ্রমের বাড়ি পৌছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এলাকা জুড়ে নামে শোকের ছায়া।
সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ৩ ভাই হলো উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রামের সৈয়দ আলী মুন্সীর ছেলে মো. নুরুল ইসলাম মুন্সী(৫৫), মো.মনিরুল ইসলাম মুন্সী(৫০) ও আবদুর রহমান মুন্সী(৪৫)। জীবীকার প্রয়োজনে তারা ৩ ভাই নিজেদের পরিবার-পরিজন বাড়িতে রেখে দীর্ঘ ২০ বছর ধরে ফেনিতে বসবাস করে নির্মাণ শ্রমীক হিসেবে কাজ করে আসছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত তাদের জানাজায় নামাজে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদারসহ বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মানুষ শরীক হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করেন।
প্রসঙ্গত, ফেনী শহরের নাজির রোড এলাকার রহুল আমিন ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের ওপরের কক্ষে ওই তিন ভাই বসবাস করতেন এবং ফেনী শহরে দিনমজুরের কাজ করতেন। গত ২৬ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোণের পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে প্রথমে দুই ভাইকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই সময় ফায়ার সার্ভিসের কর্মীরা সেপটিক ট্যাংকের ভেতর থেকে মৃত অবস্থায় তাদের অপর ভাইয়ের লাশও উদ্ধার করেন।##

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০

ফেনিতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত মোরেলগঞ্জের ৩ ভাইয়ের জানাজা ও দাফন সম্পন্ন

আপডেট সময় : 06:09:22 pm, Thursday, 28 July 2022