Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩ শরীয়তপুরের জাজিরায় অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, ১ লাখ জরিমানা চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম সেবা উদ্বোধন রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাংবাদিক মারাত্মক আহত রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমির সীমানা নির্ধারণে মাঠ পরিদর্শন করলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মাদক বিরোধী অভিযান রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার-৪ মাদক ব্যবসায়ী সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযান: দুই জেলায় বিপুল মাদক ও প্রসাধনী উদ্ধার পাইকগাছা পৌরসভায় জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দুই ধাপে টানা ২৩ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ চেম্বারের উদ্যোগে ইফতার মাহফিল ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পাঁচবিবিতে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি  অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের উপর হামলা ফ্যাসিস্টদের দোসর কর্তৃক উপড়ে ফেলা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক প্রেস ক্লাবে পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহবান তথ্যমন্ত্রীর পাইকগাছায় সামাজিক সচেতনতা ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চবটীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আহত ১। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার ইফতার মাহফিল বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়াকে ফুলের শুভেচ্ছা ও ইফতার ও দোয়া মাহফিল জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন

ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পাঁচবিবিতে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

  • Reporter Name
  • আপডেট সময় : 08:14:55 pm, Thursday, 5 March 2026
  • 3 বার পড়া হয়েছে

ফারহান ইসলাম হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিরসন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ ) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। সহযোগিতায় পাঁচবিবি পৌরসভা। র‍্যালিটি পাঁচবিবি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ফুটপাত দখলমুক্ত রাখা, শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যানজট নিরসনে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তারা বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত। তাই ফুটপাত দখলমুক্ত রাখা এবং শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম আহমেদ বলেন, পাঁচবিবি উপজেলার তিনমাথা মোড় থেকে সোনালী ব্যাংক মোড় পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল, অটোরিকশা পার্কিং ও ফুটপাত দখলের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকে বারবার অভিযোগ পাওয়া যাচ্ছিল।নএসব অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে যৌথভাবে দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের মূল উদ্দেশ্য হলো গুরুত্বপূর্ণ এই সড়কে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা।
ইউএনও আরও বলেন, অভিযানের মাধ্যমে প্রতিটি দোকানদারকে সতর্ক করা হয়েছে যাতে দোকানের সামনে ফুটপাত দখল করে কোনো ধরনের মালামাল বা যানবাহন রাখা না হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচবিবি থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। এছাড়াও উপজেলা বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ দাস বাপ্পিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পাঁচবিবিতে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : 08:14:55 pm, Thursday, 5 March 2026