
মামুন মিঞা, ফরিদপুর:
রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কমিটির এস এম মাছুদুল হাসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু।
সমাজ উন্নয়নে অবদান রাখায় মোসাঃ স্বপ্না বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে নতুন করে জীবন গড়ায় তাহমিনা বেগম এবং সফল জননী ক্যাটাগরিতে রওশন আরা বেগমকে অদম্য নারী সম্মাননা স্মারক দেয়া হয়।
“বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। তাঁর সংগ্রাম আজকের সচেতনতার ভিত্তি তৈরি করেছে।
“অদম্য নারী পুরস্কার পাওয়া নারীরা প্রমাণ করেছেন—সাহস ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো বাধা অতিক্রম করা যায়।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়া।
নারীর অগ্রগতি ও অধিকারের বিষয়ে সচেতনতা বাড়ানোই এমন অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।























