Dhaka , Saturday, 28 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাটকে ‘আলোকিত জেলা’ গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম একই পরিবারের ৪জনের মৃত্যু…..সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   গাকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন তুরাগ তীরে পুণ্যস্নানের মহামিলন সরাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মুক্তিযুদ্ধের প্রেরণাকে ধারণ করে বৈষম্যহীন, শোষণমুক্ত, বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: বিভাগীয় কমিশনার স্বাধীনতা দিবসে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণকালে ডা. শাহাদাত হোসেন শহিদ জিয়ার ঘোষণা ও নেতৃত্বেই বাঙালি জাতি মুক্তির লড়াই শুরু করেছিল: প্রতিমন্ত্রী মীর হেলাল শহীদ জামালের কন্যার বিয়েতে ও ঢাবিতে উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে ভূমিদস্যু আন্ডা রফিক এলাকায় ফেরায় কায়েতপাড়ায় আতঙ্ক রূপগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ পাওনা টাকা না দেয়ায় ৯ মাসের শিশু অপহরন ; বিকাশে লেনাদেনার সময় গণধোলাই রূপগঞ্জে ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি, জীবিত ১১ টি জবাই করার ৯টি ঘোড়া উদ্ধার নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন নরসিংদীর পলাশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন মধুপুরে ভূয়া পুলিশ অফিসার আটক ১৭ বছরের অরাজকতা দূর করে সিন্দুরমতি মেলায় ফিরল সম্প্রীতি: উদ্বোধনী অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বাধীনতা দিবসে জেলা পুলিশের নান্দনিক উদ্যোগ: পুলিশ লাইন্সে প্রীতি ফুটবল ম্যাচে সবুজের জয় লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযান: ৪ লাখ টাকার মাদক ও ভারতীয় স্বর্ণ শাড়ি জব্দ ইবির প্রবেশমুখে বেহাল সড়ক ও বিশ্ববিদ্যালয় পতাকার বিবর্ণ রঙ দেখে হতাশা প্রকাশ অভিভাবকদের ইবিতে শিক্ষক ও শিক্ষার্থী হত্যাকাণ্ডে সন্তানদের নিরাপত্তার শঙ্কায় ভর্তি পরীক্ষার্থীদের অভিভাবকরা জেলা গণঅধিকার পরিষদ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কায়, ২ জন নিহত

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৮ জন নিহত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:11:46 pm, Thursday, 10 October 2024
  • 179 বার পড়া হয়েছে

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৮ জন নিহত।।

শাহিন ফকির।।

পিরোজপুর-নাজিরপুর সড়কের কদমতলা নুরানীগেট এলাকায় একটি প্রাইভেটকার খালে পড়ে নারী শিশুসহ দুই পরিবারের আটজনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত আনুমানিক রাত ২.১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতেরা হলেন—নাজিরপুরের হোগাবুনিয়া এলাকার মৃত আসাদ মৃধার ছেলে শাওন -৩২-তাঁর স্ত্রী আমেনা বেগম -২৫- শিশু সন্তান শাহাদাত -১০-ও আব্দুল্লাহ -৩-। অপর পরিবারের শেরপুরের দিঘিপাড়া রঘুনাথপুর নিজামুদ্দিনের ছেলে মো. মোতালেব -৪৫- তার স্ত্রী সাবিনা -৩০- মেয়ে মুক্তা -১২- ও দুই বছর ছেলে শিশু সোয়াইব।

নিহত শাওনের খালাতো ভাই মুরাদ জানান, ছুটি কাটাতে শাওন ও তাঁর বন্ধু পরিবার নিয়ে কুয়াকাটা গিয়েছিলেন। সেখান থেকে গ্রামের বাড়ি নাজিরপুরের হোগলা বুনিয়া ফেরার পথে রাত ২.১৫ মিনিটের দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি খালে পড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী অফিসার পিরোজপুর সদর, মামুনুর রশীদ, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপ – সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পিরোজপুর, মুহাম্মদ সেলিম হোসেন মিয়া বলেন,
রাত দুইটা সতেরো মিনিটে আমরা সংবাদ পাই কদমতলা এলাকায় নূরানী গেটে একটি প্রাইভেট কার খালে পড়ে গেছে সাথে সাথে আমি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেখানে পাঠাই এবং আমি নিজেই সেখানে উপস্থিত হয়ে দ্রুত লাশ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করি ।

পিরোজপুর জেলা হাসপাতালের আরএমও বলেন, একটি প্রাইভেটকার দুর্ঘটনায় আটজনকে পিরোজপুর জেলা হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবাহান বলেন-খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হয়।

উক্ত দুর্ঘটনার খবর পেয়ে বিকেল ৪.৩০ মিনিট এর সময় ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল বিভাগের রেঞ্জ ডিআইজি মোঃ মনজুর মোরশেদ আলম-এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের-অতিরিক্ত পুলিশ সুপার -প্রশাসন ও অর্থ-মোহ মোস্তাফিজুর রহমান- অতিরিক্ত পুলিশ সুপার -ক্রাইম এন্ড অপারেশনস- মোঃমুকিত হাসান খাঁন-ডেপুটি নেজারত কালেক্টর -এনডিসি-মোহাম্মদ আসাদুজ্জামান সহ প্রসাশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

রেঞ্জ ডিআইজি বলেন দুর্ঘটনার খবর শুনে শুনে আমি ব্যথিত ও মর্মাহত-আমি সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি নাজিরপুরের নিহত ৪ জনের বাড়িতে যান এবং পরিবারের সবাইকে সমবেদনা জানান-

উল্লেখ্য,ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটকে ‘আলোকিত জেলা’ গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৮ জন নিহত।।

আপডেট সময় : 02:11:46 pm, Thursday, 10 October 2024