Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম

পিরোজপুরের ইন্দুরকানীতে মারধোর করে ৪০ দিনের কর্মসূচির টাকা নিয়ে গেল ইউপি সদস্য

  • Reporter Name
  • আপডেট সময় : 07:54:11 pm, Friday, 22 April 2022
  • 234 বার পড়া হয়েছে

পিরোজপুরের ইন্দুরকানীতে মারধোর করে ৪০ দিনের কর্মসূচির টাকা নিয়ে গেল ইউপি সদস্য

পিরোজপুর প্রতিনিধি।

মোঃ নুর উদ্দিন শেখ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের পশ্চিম চরণী পত্তাশী গ্রামে এক শ্রমিকের ৪০ দিনের কর্মসূচির টাকা মারধোর করে ছিনিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে।
অভিযুক্ত বাবুল খান পত্তাশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য।

৪০ দিনের কর্মসূচিতে অংশ নেওয়া পশ্চিম চরণী পত্তাশী গ্রামের ওমর হাওলাদার নামে এক শ্রমিককে মারধোরের অভিযোগ উঠেছে ইউপি সদস্য বাবুলের বিরুদ্ধে। ওমরের মা আনোয়ারা বেগম জানান, তার ছেলে ৪০ দিনের কর্মসূচির কাজ শেষ করার পর তার মোবাইল নম্বরের একাউন্টে ৮,০০০ টাকা জমা হয়। স্থানীয় বিভিন্ন দোকানের পাওনাদাররা চাপ দেওয়ার পর সে সেখান থেকে ৪,০০০ টাকা তুলে তাদের দেনা পরিশোধ করেন।
পরবর্তীতে গত মঙ্গলবার সন্ধ্যার পর স্থানীয় পশ্চিম চরণ পত্তাশী রহিম উদ্দিন স্মৃতি দাখিল মাদ্রাসার সামনের দোকানে এসে ওমরকে বাড়ি থেকে ডেকে নেয় বাবুল। এরপর ওমরের মোবাইলে ৪,০০০ টাকা দেখে ক্ষিপ্ত হয় সে। এরপর এক পর্যায়ে ওমরকে চর থাপ্পর দিয়ে মোবাইল ফোনটি নিয়ে নেয় ইউপি সদস্য বাবুল। পরবর্তীতে সেখান থেকে টাকা তুলে মোবাইলটি ফেরত দেয় সে।
তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন ইউপি সদস্য বাবুল।
এ বিষয়ে পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার জানান, ৪০ দিনের কর্মসূচির টাকা নিয়ে বাবুলের সাথে কোন ঝামেলা হয়নি। ওমর ও বাবুলের মধ্যে পূর্বের বিরোধের জের ধরে একটু সমস্যা হয়েছিল। তবে পরবর্তীতে তা মীমাংসা করে দেওয়া হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।
তবে একজন শ্রমিকের সাথে ইউপি সদস্যের কি বিরোধ থাকতে পারে এ বিষয়ে মোবাইলে কথা বলতে অস্বীকার করেন তিনি।

সংশ্লিষ্ট স্থানীয় জনপ্রতিনিধিদের সরবরাহ করা নামের তালিকা ও মোবাইল নম্বরে নির্ধারিত টাকা পাঠানো হয়েছে বলে জানান ইন্দুরকানী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
এরপরও কেউ শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়ে গেলে সেটা দুখঃজনক বলে মন্তব্য করেন শফিকুল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ লুৎফুন্নেছা খানম জানান, ৪০ দিনের কর্মসূচিতে স্বচ্ছতার জন্য সরকার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শ্রমিকদের একাউন্টে টাকা পৌছে দিয়েছে সরকার। এখানে জনপ্রতিনিধিদের টাকা নেওয়ার কোন সুযোগ নাই।
তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ রাস্তাঘাট সংস্কার ও পুনঃনির্মানের জন্য ৪০ দিনের বিশেষ কর্মসূচির হাতে নেয় সরকার। এর মাধ্যমে শ্রমিকদের প্রত্যেককে দৈনিক ৪০০ টাকা হারে দুই কিস্তিতে মোট ১৬,০০০ টাকা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর

পিরোজপুরের ইন্দুরকানীতে মারধোর করে ৪০ দিনের কর্মসূচির টাকা নিয়ে গেল ইউপি সদস্য

আপডেট সময় : 07:54:11 pm, Friday, 22 April 2022