Dhaka , Friday, 20 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি কালীগঞ্জে ২১১ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে চলাচলের পথ রুদ্ধ করে প্রাচীর নির্মাণ: রাস্তা ফেরানোর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সাজেকে আবারও আগুন, বিজিবি ও ফায়ার সার্ভিসের সাহসিকতায় রক্ষা পেল পর্যটন কেন্দ্র নগরীর চান্দগাঁও এলাকা হতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ নারী সিটিসিআরপি প্রকল্পে নির্মিত দুই সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা পাইকগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজান উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সময়সূচি পরিবর্তন রমজানে হিলি বাজারে মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হিলিতে লেবুর হালি ৮০ টাকা দুই দিনের ব্যবধানে দ্বিগুণ দাম, বিপাকে ক্রেতারা লালমনিরহাটে বিএনপির চেয়ারম্যান ও আসাদুল হাবিব দুলুর জন্য যুবদলের দোয়া মাহফিল রূপগঞ্জে ধর্ষণ মামলার আসামি সোলাইমান গ্রেপ্তার মোংলায় ইফতার নিয়ে অসহায় ও দুস্থদের পাশে সার্ভিস বাংলাদেশ নোয়াখালীতে আওয়ামীলীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫ ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম অবৈধ নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বর্জন ও অধ্যক্ষের কক্ষে তালা দিলেন চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা লক্ষ্মীপুরে কলেজছাত্র আশরাফুল হত্যা: প্রধান আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। রূপগঞ্জে বিএনপি নেতার সন্ত্রাসী বাহিনীকে চাঁদা না দেয়ায় শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট, থানায় মামলা; গুরুতর আহত ৫ রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার পবিত্র রমজান মাসে হিলি বাজারে মানবতার ঝুরি স্থাপন, অসহায়দের পাশে হিলি যুবশক্তি ফাউন্ডেশন রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি বুধবার রোজা শুরু হয়েছে যে ১০ দেশে নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও শ্রীপরে সরকারি অ্যাম্বুলেন্স থেকে শিশুরোগীকে নামিয়ে দিলেন টিএইচএ, এলাকায় সমালোচনার ঝড় ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা: সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে গাছের চারা রোপণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন নগরীর বায়জিদ এলাকা হতে ০২ টি বিদেশী পিস্তল এবং ৫৬ রাউন্ড গুলিসহ ০২ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

পিঠ বাঁচানো ও অবৈধ সম্পদ রক্ষা করার জন্য সবাই নৌকায় উঠতে চায়- তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 08:12:03 pm, Wednesday, 30 March 2022
  • 336 বার পড়া হয়েছে

পিঠ বাঁচানো ও অবৈধ সম্পদ রক্ষা করার জন্য সবাই নৌকায় উঠতে চায়- তথ্যমন্ত্রী

এম. মতিন, চট্টগ্রাম।।

তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ। তারাই আওয়ামী লীগকে যুগে যুগে ঠিকিয়ে রেখেছে। অনেক নেতা বিভিন্ন সময় ভিন্ন সুরে কথা বলেছেন। বিভিন্ন সময় ক্ষমতাসীনদের সাথে হাত মিলিয়েছে। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা কখনো দ্বিধান্বিত হননি। তৃণমূলের নেতাকর্মীরা কখনো মূল নেতৃত্বকে ছেড়ে যাননি।

মঙ্গলবার (২৯মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর এখন সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চাই। নৌকায় সবসময় বেশি মানুষ নিতে নেই। নৌকায় বেশি মানুষ নিলে নৌকা বিপদাপন্ন হয়। আওয়ামী লীগ একটি গণসংগঠন কোন বদ্ধ জলাশয় নয়। আমাদের দলে যে কেউ যোগ দিতে পারে, তবে যে কাউকে আমরা নিতে পারিনা।

তিনি আরও বলেন, যারা পিঠ বাঁচানোর জন্য, অর্থবিত্ত অর্জনের জন্য, অবৈধ সম্পদ রক্ষা করার জন্য আওয়ামী লীগে আসতে চান তাদের দরকার নাই। যারা সমাজে প্রতিষ্ঠিত, বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বাস করে তারা অবশ্যই আওয়ামী লীগে আসতে পারে। কিন্তু যারা জায়গা দখল ও মাদক কারবারেযুক্ত তাদেরকে আমাদের দলে প্রয়োজন নাই।

রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আসলাম খাঁনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, পৌর মেয়র শাহজাহান সিকদার, মুহাম্মদ আলী শাহ, নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিছ আজগর চেয়ারম্যান, ইফতেখার হোসেন বাবুল, বেদারুল আলম চৌধুরী বেদার, আকতার হোসেন খান, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, শামসুদ্দোহা সিকদার আরজু, নিলুফা আকতার, আয়ুব রানা, মোর্শেদ তালুকদার, নাছির উদ্দিন রিয়াজ, মো. রাসু প্রমুখ।

এদিকে সন্ধ্যার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়া উপজেলার শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে বাংলাদেশ বেতারের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

এতে ড. হাছান মাহমুদ বলেন, নারী উন্নয়ন ও নারী প্রগতির ক্ষেত্রে বাংলাদেশ যেভাবে এগিয়েছে সেটি সমগ্র পৃথিবীর জন্য একটি অনন্য উদাহারণ। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, নারী উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন নিহীত। কারণ দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। তাদের উন্নয়ন ব্যতিরেকে মানব উন্নয়ন, সমাজ উন্নয়ন, রাষ্ট্রের সম্ভব হয়। রাষ্ট্রের উন্নতি অগ্রগতি প্রগতি সম্ভব নয়।

তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা নারী ও শিশু উন্নয়নের ওপর অনেক গুরুত্ব দিয়েছেন। গত ১৩ বছরে নারীর যেভাবে ক্ষমতায়ন হয়েছে, মাতৃ মৃত্যুর হার শিশু মৃত্যুর হার যেভাবে কমেছে বাংলাদেশে এটি সমস্ত উন্নয়নশীল দেশের জন্য একটি উদাহারণ। আমাদের দেশে শিশু মৃত্যুর হার এবং প্রসুতি মৃত্যুর হার ভারত পাকিস্তানের চেয়ে অনেক কম।

ড. হাছান বলেন, সমস্ত মানব উন্নয়ন সূচকে আমরা ভারত পাকিস্তানকে পেছনে ফেলে বহুদূর এগিয়েছি। এটির অন্যতম প্রধান কারন হচ্ছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমাদের সরকার নারী ও শিশু উন্নয়নের উপর অনেক গুরুত্বারোপ করেছে বিধায় এটি সম্ভব হয়েছে।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বহিরাঙ্গন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুগ্ন সচিব মো. আনছার আলী, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ইউএনও ইফতেখার ইউনুস প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি

পিঠ বাঁচানো ও অবৈধ সম্পদ রক্ষা করার জন্য সবাই নৌকায় উঠতে চায়- তথ্যমন্ত্রী

আপডেট সময় : 08:12:03 pm, Wednesday, 30 March 2022