
মাকসুদুল হোসেন তুষার,
পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যেগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনামূল্য স্বাস্থ্য ও চক্ষু সেবা, মেডিসিন ও চসমা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩-এপ্রিল) দিনব্যাপী এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের গোলাকান্দাইল হাট সংলগ্ন এলাকায় পিএমকের ভূলতা শাখায় এ কার্যক্রমের আয়োজন করা হয়।
কর্মসূচিতে চক্ষু, মেডিসিনসহ বিভিন্ন রোগের প্রায় ৫,শত রোগীকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দিয়ে ঔষুধ ও পাওয়ারের চসমা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পিএমকের পোগ্রাম ম্যানেজার আতিয়ার রহমান, সহকারী পোগ্রাম ম্যানেজার আশরাফুল কবির, জোনাল অফিসার মাহবুবুর রহমান, আইটি অফিসার নেকবর আলী, কর্মসূচি সমন্বয়কারী ওবায়দুল্লাহসহ আরো অনেকে।
























