Dhaka , Tuesday, 17 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার বিশিষ্টজনদের সম্মানে রামগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিকার চেয়ে ব্যবসায়ী শাহ আলমের দাবি মাদক উদ্ধারের ঘটনায় জড়িত নন তিনি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘বিভ্রান্তিকর’ দাবি অভিনের নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির   মধুপুরে শহিদ ওসমান হাদি স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মধুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপন রায়পুরে বাস কাউন্টার ও সিএনজিতে বিশেষ অভিযান: ৪০০০ টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জয়পুরহাট জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন, ইফতার মাহফিল ও মাহমুদ স্মৃতি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে: বাণিজ্যমন্ত্রী চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী নাগেশ্বরী সীমান্তে বিজিবির তৎপরতা: পাচারকারীর ফেলে যাওয়া ইয়াবা ও গাঁজা উদ্ধার সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার ॥ আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মাদক সিন্ডিকেট, টিকিটবিহীন যাত্রী আর পুলিশের নীরবতা—কিশোরগঞ্জ স্টেশনের ভয়াবহ চিত্র কালিয়াকৈরে ঈদ উপলক্ষে বিনামূল্যে ডি.জি.এফ চাল বিতরণ, তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ নিরসনে জেলা প্রশাসনের সাথে বৈঠক মধুপুরে পূর্বশত্রুতার জের ধরে মারপিট-ভাঙচুর, আহত ১ জ্বালানি রেশনিং তুলে নিল সরকার, স্বাভাবিক বিক্রি শুরু নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে পানির অভাবে ফেটে চৌচির বোরো ধানের খেত উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা এপেক্স ক্লাব অব রামুর উদ্যােগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার বোয়ালখালী’র আহলা করলডেঙ্গা ও আমুছিয়া ইউনিয়নের হকখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাবনায় আগুনে পুড়ে ৮ বছরের শিশু  অঙ্গার 

  • Reporter Name
  • আপডেট সময় : 05:04:17 pm, Monday, 10 April 2023
  • 62 বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধি ।।

পাবনার সাঁথিয়ায় ভয়াবহ অগিকান্ডে ৪টি বসত ঘরসহ যাবতীয় মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় মারিয়া নামের আট বছর বয়সী এক শিশু নানা বাড়ি বেড়াতে এসে আগুনে পুড়ে অঙ্গার হয়ে মারা গেছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিশুটি উপজলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের মেয়ে। রোববার (০৯ এপ্রিল) দুপুরে ধুলাউড়ি ইউনিয়নের বিলচাপড়ি গ্রামের মোকছেদ প্রামানিকের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে নগদ টাকা, পাট, পেঁয়াজ, ধান ও ঘরে থাকা মালামালসহ দুই ভাইয়ের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা কেউ কেউ বলছে, ঘরের বৈদ্যুতিক তার ছিদ্র হয়ে পাটে আগুন ধরে যায়। আবার কেউ বলছে বাচ্চারা ঘরে আগুন দিয়ে খেলা করছিল। সেখান থেকেও আগুন লাগতে পারে। রিপোর্ট লেখা পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

পারিবারিকও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে মোকছেদের বাড়ির লোকজন উঠানে পেঁয়াজ কাটছিল। এ সময় ঘরের ভেতর হঠাৎ আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাড়ির অন্যান্য ঘর ও মোকছেদের ভাই আরশেদের ঘরেও ছড়িয়ে পড়ে।

এ সময় মারিয়া তার নানা আরশেদ আলীর ঘরে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। অন্যান্য শিশুরা দৌড়ে বের হলেও মারিয়া তার নানার ঘরে খাটের নিচে লুকায়। ঘরের চারদিক আগুন ধরে গেলে মারিয়া খাটের নিচে পুড়ে মারা যায়।

এ সময় মোকছেদের ২টি ও তার ভাই আরশেদের ২টি টিনের ঘরসহ মালামাল পুড়ে যায়। এলাকাবাসী ও সাঁথিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণ সব পুড়ে শেষ হয়ে যায়।

মোকছেদ জানান, আমার প্রায় নগদ দেড় লাখ টাকা, ১৬০ মণ পেঁয়াজ, ৬০ মন পাট, ২৫ মন ধানসহ আমাদের দুই ভাইয়ের ঘর ও মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমরা সব হারিয়ে পথে বসে গেলাম।

এ ব্যাপারে ধুলাউড়ি ইউনিয়নের চেয়ারম্যান জরিফ আহমেদ শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আগুনে পুড়ে তাদের দুই ভাইয়ের ব্যাপক ক্ষতি হয়েছে এবং শিশুটি পুড়ে অঙ্গার হয়ে গেছে। লাশটি তার বাবা রুবেল নিজ বাড়ি নিয়ে গেছেন।

সাঁথিয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুল মান্নান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। তবে কেউ আমাদের কাছে কোন লিখিত দেইনি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

পাবনায় আগুনে পুড়ে ৮ বছরের শিশু  অঙ্গার 

আপডেট সময় : 05:04:17 pm, Monday, 10 April 2023