
পাবনা প্রতিনিধি।।
পাবনার চাটমোহরে এক হোটেল কর্মচারী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের
নিবারণ হলদারের ছেলে চিত্ত হলদার (৪৫) সবার অগোচরে নিজ ঘরের ডাবের সাথে
রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ
উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। চিত্ত হলদার চাটমোহর পৌর সদরের মির্জা মার্কেট এলাকার
একটি খাবার হোটেলের কর্মচারী ছিলেন।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান,পুলিশ লাশ উদ্ধার
করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক
মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

























