Dhaka , Tuesday, 3 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ  পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ  আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক সাঘাটায় মাদক সেবনকারীকে ৬ মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত    নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর-প্রশাসনের অভিযানে উদ্ধার  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি আদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতআদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান  রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদ মন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাবনায় যুবকর্মী মানিক হত্যায় তিন আসামি গ্রেপ্তার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:50:21 pm, Friday, 22 November 2024
  • 112 বার পড়া হয়েছে

পাবনায় যুবকর্মী মানিক হত্যায় তিন আসামি গ্রেপ্তার।।

পাবনা প্রতিনিধি।।
  
ঈশ্বরদীর রূপপুরে যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক হত্যা মামলায় এজাহারভুক্ত তিন আসামি গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার -২১ নভেম্বর- গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে দিয়ার বাঘইল হতে সজিব ওরফে ক্যাপ্টেন সজিবকে -২৬- গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 
সজিব পাকশী পানির ট্যাংকি এলাকার আবুল কাশেম ঘরামির পুত্র। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়- বুধবার -২০ নভেম্বর- গভীর রাতে পাকশী এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১২ আসামি তৌফিক আহমেদ সুপ্ত ওরফে দিপুকে -২৪- গ্রেপ্তার করেছে। 
গ্রেপ্তারকৃত দিপু উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের বাসিন্দা। পাবনা র‌্যাবের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 
তিনি বলেন- গ্রেপ্তারের পর দিপুকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে থানা নিশ্চিত করেছে। এরআগে ১৯ নভেম্বর গভীর রাতে হাজেরা বেগমকে -৬০- পুলিশ আটক করে। 
হাজেরা বেগম পাকশী ইউনিয়ন যুবলীগ কর্মী সৌরভ হাসান টুনটুনি ওরফে হাতকাটা টুনটুনির নানী বলে পুলিশ জানিয়েছে।
থানার অফিসার ইনচার্জ -তদন্ত- মনিরুল ইসলাম জানান, যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক হত্যার ঘটনায় গত ১৯ নভেম্বর ১২ 
জনকে নামীয় এবং আরো ৩-৪ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় বাদী হয়েছেন নিহত মানিকের বাবা ইউনুস আলী।
১৮ নভেম্বর সকাল ৯টার দিকে পাকশীর রূপপুর এলাকায় ওয়ালিফ হোসেন মানিক -৩৫- নামে যুবলীগ কর্মীকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করে প্রতিপরে লোকজন। একদল দুর্বৃত্ত প্রথমে ধাওয়া করে। 
প্রাণভয়ে মানিক দৌড়ে রূপপুর মোড় সংলগ্ন ইউসুফ পাটোয়ারির বাড়ির পেছনের পুকুরের দিকে গেলে দুর্বৃত্তরা প্রথমে গুলি ও পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। বালুর ব্যবসা ও রাজনৈতিক দ্ব›দ্ব, যুবলীগ কর্মী টুনটুনির হাতকাটা ও তাঁর ভাই তাফসির আহমেদ মনা হত্যাকান্ডের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পাকশী ইউনিয়ন যুবলীগকর্মী সৌরভ হাসান টুনটুনির বাঁ হাতের কনুই পর্যন্ত কেটে ফেলা ও ২০২৩ সালের ১৭ জুন লক্ষীকুন্ডা এমপির মোড়ে টুনটুনির ছোট ভাই তানভির হাসান মনা হত্যা মামলায় প্রধান আসামি ছিলেন মানিক। 
হাত কাটার মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মানিক জামিনে ছাড়া পেয়ে রবিবার -১৭ নভেম্বর- রাতে নিজ বাড়ি রূপপুরে আসেন। পরদিন সোমবার সকালে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। 
তিনি পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছে তাঁর পরিবার ও স্থানীয় সূত্র।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

পাবনায় যুবকর্মী মানিক হত্যায় তিন আসামি গ্রেপ্তার।।

আপডেট সময় : 03:50:21 pm, Friday, 22 November 2024