পাবনা প্রতিনিধি।।
পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী গ্রামে অভিযান চালিয়ে দুইটি গাঁজার গাছ উদ্ধার করেছে থানা পুলিশ।
এসময় গাঁজাচাষি কচুগাড়ী গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ আশরাফুল ইসলাম -২৮-কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আঃ সালাম এবং এএসআই রাশেদুল সঙ্গীয় ফোর্স নিয়ে গত সোমবার দিবাগদ রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে
উপজেলার কচুগাড়ী গ্রামের আশরাফুল ইসলামের বাড়ি থেকে দুই গাঁজার গাছ উদ্ধার করেন। যার ওজন ২৮ কেজি।
এসময় গাঁজাচাষি আশরাফুল ইসলাম পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা জানান এ ব্যাপারে চাটমোহর থানায় মাদক নিয়ন্ত্রণ আইরে মামলা হয়েছে। মঙ্গলবার -১২ ডিসেম্বর-আশরাফুল ইসলামকে আদঅরতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
























