Dhaka , Saturday, 4 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকার ক্ষতি আড়াইহাজারে কোটি টাকার ড্রেন বন্ধের মুখে, জনদুর্ভোগ চরমে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে তরুণীর আত্মহত্যা একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু ফরিদপুরের চরভদ্রাসনে প্রবাসীর জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন। দীর্ঘ ভোগান্তির অবসান: পাইকগাছায় বাইপাস সড়ক সংস্কারে ইউএনও’র পদক্ষেপ মৌলভীবাজারে বিএনপি নেতার মরদেহ খাল থেকে উদ্ধার, এলাকায় চাঞ্চল্য রূপগঞ্জে রনি নিট এন্ড কম্পোজিট ডাইয়িং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ অভিযোগের পরও নীরব ভূমিকায় প্রশাসন রাতের আধারে বিষ ঢালছে কারখানা- মরছে মাছ! দূর্গন্ধে অতিষ্ট জনজীবন সাভারের আশুলিয়ায় রণক্ষেত্রের চিত্র: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়—এলাকাজুড়ে চরম আতঙ্ক বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশনের নতুন নেতৃত্বে রাকিব ও আব্দুল্লাহ রিহ্যাব নির্বাচন ২০২৬–২০২৮: স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকারে জাগরণ প্যানেলের প্রার্থীতা ঘোষণা স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত হচ্ছে প্রবর্তক মোড় এলাকা:- মেয়র বায়েজিদের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী হত্যাকারী গলাকাটা বাচা আবারো সক্রিয় বৈশ্বিক সংকটেও জনস্বার্থে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার: কুলাঘাটে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে আধুনিক আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ত্রাণমন্ত্রী সীমান্তে ১৫ বিজিবি’র তিন অভিযান: ৯টি ভারতীয় গরু ও চিনি জব্দ হাতীবান্ধায় জমি নিয়ে পারিবারিক বিবাদ: চাচাদের পিটুনিতে ভাতিজা খুনের অভিযোগ, একজন গ্রেফতার কলমাকান্দায় প্লাবিত হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ডেপুটি স্পিকার মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু ঘোড়াশাল-পলাশ সারকারখানায় আবারও বন্ধ থাকার উৎপাদন শুরু নিরাপদ পানির নিশ্চয়তায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মশা নিধনে মানবিক উদ্যোগ: ৬৬ নং ওয়ার্ডে আজিজুল হক আজিজের প্রশংসনীয় কার্যক্রম

পাবনায় ঘোড়ার মাংস খেয়ে এলাকা ছাড়া বহু মানুষ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:56:21 am, Wednesday, 3 July 2024
  • 112 বার পড়া হয়েছে

পাবনায় ঘোড়ার মাংস খেয়ে এলাকা ছাড়া বহু মানুষ।।

পাবনা প্রতিনিধি।।
   
মাংস খাবেন বলে শখ করে ঘোড়া কিনে আনান মহিউদ্দিন চৌধুরী। লোকজন দিয়ে জবাই করে রান্নাও করা হয়। আয়োজন করে সেই মাংস খাওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে বাধে বিপত্তি। সমালোচনার ঝড় উঠে এলাকায়। 
প্রতিবাদে মঙ্গলবার -২ জুলাই- সড়ক অবরোধ করে বিক্ষোভ–মানববন্ধনও করা হয়। অবস্থা বেগতিক দেখে যারা মাংস খেয়েছিলেন তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এখন এলাকা ছাড়া। ঘটনাটি ঘটেছে পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চড় পেঁচাকোলা গ্রামে।
  
গত ২৯ জুন বেড়া শাহা পাড়ার মহিউদ্দিন চৌধুরী স্থানীয় মানিক হোসেন- আব্দুস সোবহান- হিরো আলমসহ কয়েকজনকে ঘোড়া কিনে আনতে বলেন।
  
তারা এক হাজার টাকা দিয়ে একটি ঘোড়া কিনে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চড় পেঁচাকোলা নদীর পাড়ে উল্লাস করে সেটি জবাই করেন। 
  
জবাই ও রান্নার ভিডিও ধারণ করে সবাই মিলে সেই মাংস খান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এরপরই শুরু হয় সমালোচনা। 
  
মুসল্লিদের মধ্যে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। মঙ্গলবার পেঁচাকোলা চার মাথা মোড়ে এলাকার মুসল্লি ও স্থানীয়দের অনেকেই এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।  
  
হাটুরিয়া চারমাথা বাজারের ব্যবসায়ী আলামিন বলেন- যার নির্দেশে ঘোড়ার মাংস রান্না হয়েছে এবং যারা খেয়েছেন তাদের সবার শাস্তি চাই। 
  
জানতে চাইলে মডেল মসজিদের ইমাম মোস্তফা কামাল ও বেড়া শাহ্ পাড়া মাসজিদের ইমাম শাহারিয়ার বিন জাকারিয়া বলেন, হাদিস শরীফে ঘোড়ার মাংস খাওয়ার পক্ষে–বিপক্ষের দুই ধরনেরই বক্তব্য আছে। তাই এর মাংস খাওয়া থেকে বিরত থাকলেই ভালো। 
  
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে চড় পেঁচাকোলা এলাকায় ঘোড়া জবাই করে মাংস খাওয়ার ভিডিও দেখেছি। 
  
এতে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমি ধর্মীয় বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে আমাদের দেশে ঘোড়া সংখ্যা কম। 
  
এভাবে এর মাংস খাওয়া শুরু হলে এ প্রাণী বিলুপ্তির পথে চলে যাবে। তাই আমি ঘোড়ার মাংস খেতে নিরুৎসাহিত করব। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

পাবনায় ঘোড়ার মাংস খেয়ে এলাকা ছাড়া বহু মানুষ।।

আপডেট সময় : 11:56:21 am, Wednesday, 3 July 2024