Dhaka , Thursday, 26 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে:- ডা. শাহাদাত হোসেন মধুপুরে যানজট নিরসনে রাস্তায় কাজ করছে ছাত্র দলের নেতৃবৃন্দ বাড়িতে গিয়ে জানলেন তিনি ২ সন্তানের জননী প্রেমিকের আত্মহত্যা পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি চমক হোটেলে মল ঢেলে তাণ্ডব ও ভাঙচুর: ২৪ ঘণ্টার মধ্যে বিচার না পেলে লালমনিরহাটে হোটেল ধর্মঘট নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন হায়দার বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নয় মাস পর বিদ্যুৎ উৎপাদন শুরু ফতুল্লায় টিনসেট বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ লাখ টাকার ক্ষতি ২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা তৃণমূলের নেতাকর্মীরা মূল্যায়িত হলে বিএনপি আরও শক্তিশালী হবে:- ডা. শাহাদাত হোসেন বাহুবলে আ.লীগ নেতার কারামুক্তির মিলাদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সামছুল আলম বগুড়ার শাজাহানপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশি অভিযান, গ্রেপ্তার ৩ আসামী ৮৭ জন লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত রামগঞ্জে মাদক প্রতিরোধে মিনি ম্যারাথন ও ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে ইউএনও’র কাছে অভিযোগ মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই লাঙ্গলবন্দ স্নানোৎসব উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে ডিসি ও প্রশাসন “মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব:- মেয়র ডা. শাহাদাত হোসেন যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময় পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক সভায় ত্রাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ১: ইয়াবা ও বিপুল পরিমাণ সিরাপ জব্দ চট্টগ্রাম প্রেস ক্লাবেও ষড়যন্ত্রের ছায়া:- গিয়াস কাদের চৌধুরী

পাইকগাছায় সাবেক এমপি রশীদুজ্জামানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:04:13 pm, Wednesday, 23 October 2024
  • 137 বার পড়া হয়েছে

পাইকগাছায় সাবেক এমপি রশীদুজ্জামানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর।।

এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
  
খুলনা -৬ -কয়রা-পাইকগাছা- আসনের সাবেক সংসদ রশীদুজ্জামানকে থানা হেফাজতে রেখে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিজ্ঞ বিচারক আনোয়ারুল ইসলাম।
বুধবার -২৩ অক্টোবর- সকাল ১০ টা ৫৫ মিনিটে সাবেক এমপি রশীদুজ্জামান কে রিমান্ড শুনানীর জন্য আদালতে উঠানো হয়। এসময় আওয়ামীলীগ ও বিএনপি পন্থী আইনজীবীরা রিমান্ড শুনানীতে পক্ষে বিপক্ষে যুক্তি-তর্ক তুলে ধরেন। মামলার তদন্ত কর্মকর্তা ৭দিনের রিমান্ড আবেদন করলে দীর্ঘ শুনানী অন্তে বিজ্ঞ বিচারক পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলাটি করেন কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত ছমিরউদ্দীন শেখের ছেলে বিএপির ওয়ার্ডের সাধারন সম্পাদক ফসিয়ার রহমান। এমামলায় গত ১৬ অক্টোবর ২৪ তরিখে পটুয়াখালী থেকে থেকে রশীদুজ্জামানকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করে।
 
আসামী পক্ষের আইনজীবী এ্যাড তৈয়েব হোসেন নুর বলেন- ২১অক্টোবর ২০২২ সালের রাত ১১টায় আগড়ঘাটা বাজারের বালির মাঠে মারপিট ও মালামাল লুটপাটের ঘটনা দেখিয়ে গত ২৬ আগষ্ট ২০২৪ তারিখে জিআর ১২০-২৪ মামলা রেকর্ড হয়। যে সময়ের ঘটনা সেসময় রশীদুজ্জামান এমপি ছিলেননা। রাজনৈতিক ভাবে হয়রানী করার জন্য তার নামে মামলা করে তাকে রিমান্ড চাওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি তিনি ন্যায় বিচার পাবেন।
মামলার এজাহারকারীর পক্ষে বিএনপি পন্থী বিজ্ঞ আইনজীবী এ্যাড সাইফুদ্দিন সুমন ও ইকরামুল হক জানান- আমরা আসামী রশীদুজ্জামানের সাত দিনের  রিমান্ডের স্বপক্ষে যুক্তি আদালতে উপস্থাপন করেছি। বিজ্ঞ বিচারক আমাদের যুক্তি তর্ক শুনে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিশ্বাস করি ৩দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য বেরিয়ে আসবে।
এদিকে এমপি রশীদুজ্জামান রিমান্ড শুনানীর কারনে আদালত পাড়ায় কঠোর নিরাপত্তা জোরদার করেন আইনশৃঙ্খলা বাহিনী।পরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা রশীদুজ্জামানের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে:- ডা. শাহাদাত হোসেন

পাইকগাছায় সাবেক এমপি রশীদুজ্জামানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর।।

আপডেট সময় : 12:04:13 pm, Wednesday, 23 October 2024