Dhaka , Monday, 9 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
খুরুশকুলে সেনাবাহিনীর ঝটিকা অভিযান: দেশীয় অস্ত্র ও ওয়াকি-টকিসহ দুই সহোদর আটক পাঁচবিবিতে ৪০ শিক্ষা প্রতিষ্ঠানে অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ নগরীতে অস্ত্র,কার্তুজসহ এক সন্ত্রাসী গ্রেফতার আগাছা থেকে কাগজ উদ্ভাবনে করল চবি শিক্ষার্থীরা চট্টগ্রাম ১১ আসনের ধানের শীষের প্রার্থী পক্ষে এ্যাব’র নির্বাচনী প্রচারণা গণমাধ্যম কর্মীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় সাঈদ আল নোমানের রূপগঞ্জে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণে সরগরম এলাকা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, জোরালো হলো দ্বিপাক্ষিক সম্পর্ক বিএনপি ক্ষমতায় এলে ঢাকায় তৈরি হবে অন্তত ৪০টি খেলার মাঠ: তারেক রহমান মনসুরনগরে বিএনপির নির্বাচনী প্রচারণা মনসুরনগরে বিএনপির নির্বাচনী প্রচারণা রূপগঞ্জে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে বিশাল গন মিছিল লক্ষ্মীপুর-২ আসনে ধানের শীষের বিজয় লক্ষ্যে ০৯নং ইউনিয়নের ০৭নং ওয়ার্ডে বিশাল উঠান বৈঠক। লক্ষ্মীপুর-২ আসন: রায়পুরের ৯নং ইউনিয়নে ধানের শীষের সমর্থনে বিশাল গণমিছিল, নেতৃত্বে মিজান হাওলাদার মধুপুরে মেম্বার কল্যাণ ফোরামের উদ্যোগে ধানের শীষের মিছিল অনুষ্ঠিত মধুপুরে নিরাপত্তা নিশ্চিত করতে ৮৯ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় মধুপুরে জামায়াতের সংবাদ সম্মেলন দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ করলেন জামায়াতের প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফী খুলনায় পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত এই নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: ড. রিপন পাইকগাছায় যৌথবাহিনীর মহড়া ও ভোটকেন্দ্র পরিদর্শন পাইকগাছায় সরকারি জমি দখলের অভিযোগ; প্রশাসনের উচ্ছেদের আশ্বাস তিস্তাপাড়ের কান্না ও বঞ্চনার জীবন্ত দলিল: প্রকাশিত হলো আসাদুল হাবিব দুলুর ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি রূপগঞ্জ এ এসএসসি ২০০১ ব্যাচ বন্ধু মহল মিলে নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুরে বিএনপির ৩৪৮ জন নেতাকর্মীর জামাতে যোগদান ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: বোন মাসুমা হাদির হুঁশিয়ারি বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ‎রামগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধ সেতু নির্মাণ লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির বিশেষ অভিযান: ৩ মাদককারবারী আটকসহ বিপুল মাদক জব্দ

পাইকগাছায় সরকারি জমি দখলের অভিযোগ; প্রশাসনের উচ্ছেদের আশ্বাস

  • Reporter Name
  • আপডেট সময় : 02:11:45 pm, Monday, 9 February 2026
  • 1 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিষ্ণুপুর স্লুইসগেটের মুখ সংলগ্ন সরকারি জমি জবরদখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রফিকুল ইসলাম ও মোঃ কুদ্দুস নামের দুই ব্যক্তি সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দুটি দোকানঘর নির্মাণ করছেন। এলাকাবাসী জানান, স্লুইসগেটের মুখে নির্মাণকাজ বন্ধে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার বাধা দিলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছেন। এতে গুরুত্বপূর্ণ এই গেটটি ভবিষ্যতে হুমকির মুখে পড়বে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহত্তর চাঁদখালী ইউনিয়নে বর্ষা মৌসুমে দীর্ঘদিন ধরে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। এর ফলে লক্ষাধিক মানুষের বসবাসরত এলাকায় ফসলি জমি, মৎস্য ঘেরসহ বিভিন্ন সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। স্থানীয়দের ভাষ্যমতে, পানি নিষ্কাশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্লুইসগেটগুলো দীর্ঘদিন পলি জমে ভরাট হয়ে পড়ায় জলাবদ্ধতা আরও ভয়াবহ রূপ নেয়।

এই পরিস্থিতির উন্নয়নে স্থানীয় সমাজসেবক নাজমুল হুদা মিন্টুর উদ্যোগে এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বিষ্ণুপুর স্লুইসগেট পুনঃখননের সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রায় ছয় মাস আগে খননকাজ সম্পন্ন করা হয়।

এদিকে বর্তমানে স্লুইসগেট সংলগ্ন সরকারি জমিতে একের পর এক অবৈধ স্থাপনা নির্মাণে এলাকাবাসী নতুন করে শঙ্কিত হয়ে পড়েছেন। তাদের আশঙ্কা, এভাবে দখল চলতে থাকলে স্লুইসগেটটি আবারো ক্ষতির মুখে পড়বে এবং গেটের পাশের রাস্তাটি বাধাগ্রস্ত হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে।

এমতাবস্থায় অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি জমি দখলমুক্তকরণ এবং জনস্বার্থে স্লুইসগেট সংলগ্ন রাস্তার মুখ উন্মুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী বলেন, সরকারি জমি জবরদখলের কোনো সুযোগ নেই। বিষয়টির দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুরুশকুলে সেনাবাহিনীর ঝটিকা অভিযান: দেশীয় অস্ত্র ও ওয়াকি-টকিসহ দুই সহোদর আটক

পাইকগাছায় সরকারি জমি দখলের অভিযোগ; প্রশাসনের উচ্ছেদের আশ্বাস

আপডেট সময় : 02:11:45 pm, Monday, 9 February 2026