Dhaka , Tuesday, 3 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদ মন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম নরসিংদীসহ সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা: চবি এলাকায় মসজিদ সংস্কার কার্যক্রম রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত “বরকল ইউনিয়নের কানাইমাদারী লেসন ভিউ একাডেমি’র শিক্ষার্থীদের সাফল্য অর্জন “ স্যার কে.জি. গুপ্ত : কৃতিত্ব থাকলেও পালন করা হয় না জন্মবার্ষিকী পলিথিন বর্জন ও পরিবেশ রক্ষায় সদর উপজেলা প্রশাসনের পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি জনগণের ‘দুলু ভাই’-এর নির্দেশে রমজানে বড়বাড়ীতে ‘জনতার বাজার’: অর্ধেক দামে মিলছে দুধ-মাংস সাতকানিয়ায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ২ এস্কেভেটর বিকল সাতকানিয়ায় টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক-এক্সেভেটর জব্দ, জরিমানা ৪০ হাজার আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ স্বামীর দেয়া আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা আমেনা (২০)

পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় : 06:40:38 pm, Sunday, 2 November 2025
  • 80 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ রাজিদা বেগম গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হাকিম শাহাদাৎ হোসাইন।
রবিবার (২ নভেম্বর) সকালে প্রেসক্লাব পাইকগাছায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহাদাৎ হোসাইন।

তিনি জানান, উপজেলার সোলাদানা ইউনিয়নের কাকাড়াবুনিয়া গ্রামের জামাইপাড়া সংলগ্ন বিআরএস-১৫ খতিয়ানের বিভিন্ন দাগে মোট ২ একর ১২ শতক জমির তিনি বৈধ ও রেকর্ডভুক্ত মালিক। যা গত ১১ বছর ধরে তিনি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

এমতাবস্থায় একই এলাকার আফজাল-রাজিয়া দম্পতি ওই জমিতে ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। এ ঘটনায় শাহাদাৎ হোসাইন পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা (নং-৩০৮/২১) দায়ের করেন। পরবর্তীতে আদালত ওই জমি বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা দেন।

তিনি অভিযোগ করে বলেন, আদালতের নির্দেশ অমান্য করে রাজিদা বেগম ওই জমির গাছপালা কর্তন ও ভাঙচুর করেন। বিষয়টি নিয়ে তিনি পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই ধারাবাহিকতায় রাজিদা বেগম মিথ্যা ও কল্পিত কাহিনি সাজিয়ে শাহাদাৎ হোসাইন এর কলেজপড়ুয়া ছেলে ও আত্মীয়স্বজনদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন। এমনকি রাজিদা বেগম অভিযোগ করেন, তার (আলীর) পুত্রবধূ শাপলার গর্ভের সন্তান নষ্ট করে দেওয়া হয়েছে-যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে শাহাদাৎ হোসাইন বলেন, এসব মিথ্যা অপপ্রচারের মাধ্যমে তার ও তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুস্থ ও নিরপেক্ষ তদন্ত করে রাজিদা বেগম গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা।

পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় : 06:40:38 pm, Sunday, 2 November 2025