Dhaka , Sunday, 15 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ হাকিমপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার মাহফিল হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫ টাকায় ৫০০ মানুষের ইফতার দিল উদ্দীপ্ত তরুণ আড়াইহাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করা হবে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:44:52 pm, Tuesday, 7 January 2025
  • 174 বার পড়া হয়েছে

পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করা হবে।।

স্টাফ রিপোর্টার

নাদিম সরকার।।

পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুলিশ, র‌্যাব, সশস্ত্র বাহিনী-সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণে পরিচালিত এ অভিযানের সংখ্যাও আরো বৃদ্ধি করা হবে।

আজ দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পলিথিন শপিং ব্যাগের উৎপাদন- ব্যবহার নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং পরিচালিত অভিযানকে আরও ফলপ্রসূ করতে প্লাস্টিক শিল্প সংশ্লিষ্ট উৎপাদক- ব্যবসায়ী ও রপ্তানিকারক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব -পুলিশ ও এনটিএমসি- নাসির-উদ-দৌলা এ সিদ্ধান্তের কথা জানান।

নাসির-উদ-দৌলা জানান- পলিথিন শপিং ব্যাগের ব্যবহার নিষিদ্ধকরণ কিভাবে কার্যকর করা যায় এবং এ সংক্রান্ত অভিযান কিভাবে আরো জোরদার ও কার্যকর করা যায়- এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন- এই পলিথিনের বন্ধ করার ক্ষেত্রে সরকারের পাশাপাশি জনগণ ও বিভিন্ন স্টেকহোল্ডারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব -পুলিশ ও এনটিএমসি- বলেন- প্রাথমিকভাবে আমাদের সুপার শপগুলোতে যে পলিথিন শপিং ব্যাগগুলো ব্যবহৃত হয়- সেগুলোর উৎপাদন বন্ধ করা হবে এবং বাজারে যেসব পলিথিন শপিং ব্যাগ ব্যবহৃত হয় সেগুলোর ব্যবহার নিষিদ্ধকরণ কার্যকর করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য ধরনের নিষিদ্ধ পলিথিন পণ্য বন্ধ করা হবে।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ- বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব -পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ- তপন কুমার বিশ্বাস বলেন- পলিথিনের বিকল্প আমরা দেখছি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় ইতিমধ্যে বিভিন্ন পরিবেশবান্ধব শপিং ব্যাগ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেছে। তাছাড়া বেসরকারিভাবেও বিভিন্ন পরিবেশবান্ধব শপিং ব্যাগ উৎপাদন হচ্ছে। তিনি বলেন- আজকের সভায় পলিথিন ব্যাগের উৎপাদনকারী, রপ্তানিকারক ও ব্যবসায়ী প্রতিনিধিরা প্রতিশ্রতি দিয়েছে যে সরকারের নির্দেশনা তারা প্রতিপালন করবেন এবং আমাদের পক্ষ থেকেও তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশন- বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স এন্ড ট্রেড এসোসিয়েশন এবং বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, পলিথিন শপিং ব্যাগের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার আলোকে এর ব্যবহার বন্ধ করতে গত ০১ নভেম্বর ২০২৪ তারিখ হতে সারাদেশে অভিযান পরিচালিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন

পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করা হবে।।

আপডেট সময় : 07:44:52 pm, Tuesday, 7 January 2025