
নিউজ ডেস্ক,
পর্তুগালের রাজধানী লিসবনে স্ট্রোক করে মৃত্যু হয়েছে প্রবাসী বাংলাদেশি মো. রফিকুল ইসলাম–এর। তিনি ঢাকার জুরাইন এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে লিসবনের মাতৃ মনিজ এলাকার সেন্ট্রো কমার্সিয়াল মুরারিয়া মার্কেটের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার চেষ্টা করলেও হাসপাতালে পৌঁছানোর আগে তিনি মারা যান। প্রাথমিক ধারণা, মৃত্যু হয়েছে স্ট্রোকজনিত কারণে।
মো. রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে পর্তুগালে বসবাস করছিলেন এবং মাতৃ মনিজের বাংলাদেশি কমিউনিটির মধ্যে পরিচিত ছিলেন। প্রবাসীদের মতে, তিনি ছিলেন হাসিখুশি ও বন্ধুবৎসল একজন মানুষ।
স্থানীয় পুলিশ জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মরদেহ সেন্টো সোড হাসপাতালের মর্গে রাখা আছে। প্রবাসী কমিউনিটি সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

























