Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন

পটুয়াখালীর দুমকিতে ১৪৪ ধারা জারি – স্থান পরিবর্তন করে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:01:57 pm, Tuesday, 23 August 2022
  • 199 বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে ১৪৪ ধারা জারি - স্থান পরিবর্তন করে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালী।।

পটুয়াখালীর দুমকিতে একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশকে ঘিরে ১৪৪ ধারা জারি করা হলেও স্থান পরিবর্তন করে উপজেলা বিএনপির একাংশ নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেখা গেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা স্থান পরিবর্তন করে উপজেলার লেবুখালী ফেরিঘাটে পায়রা সেতুর নিচে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এসময় কর্মসূচিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বিএনপির নেতাকর্মীদের উপর হামলা,মামলা ও জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান।

সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা প্রশাসন বলছেন যে স্থানে বিএনপি ও আ.লীগের বিক্ষোভ কর্মসূচি ডাকা স্থানসহ আশপাশের ৪০০ গজের মধ্যে আমরা ১৪৪ ধরা জারি করেছি, এই আওতার বাহিরে কোথাও বিক্ষোভ সমাবেশ করেছে কিনা তা আমাদের জানা নেই।

জানা যায়, উপজেলার নুতন বাজার এলাকায় মঙ্গলবার সকালে উপজেলার বিএনপির একাংশ জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে।

একই সময়ে একই স্থানে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি, জামাতের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ’র ঘোষণা দেয় আ’লীগ।

এতে উভয়দলের নেতা-কর্মীদের মাঝে চাপা উত্তেজনা দেখা দেওয়ায় উপজেলার আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান স্বাক্ষরিত এক আদেশে ১৪৪ ধারা জারি করেন।

এতে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়।

দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান বলেন, একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ আহবানে সংঘাতের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষায় মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কর্মসূচির নির্ধারিত স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে বিএনপি অন্য কোথাও গিয়ে বিক্ষোভ কর্মসূচি করেছে কি-না তা আমার জানা নেই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা

পটুয়াখালীর দুমকিতে ১৪৪ ধারা জারি – স্থান পরিবর্তন করে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : 05:01:57 pm, Tuesday, 23 August 2022