Dhaka , Sunday, 15 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার ॥ আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মাদক সিন্ডিকেট, টিকিটবিহীন যাত্রী আর পুলিশের নীরবতা—কিশোরগঞ্জ স্টেশনের ভয়াবহ চিত্র কালিয়াকৈরে ঈদ উপলক্ষে বিনামূল্যে ডি.জি.এফ চাল বিতরণ, তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ নিরসনে জেলা প্রশাসনের সাথে বৈঠক মধুপুরে পূর্বশত্রুতার জের ধরে মারপিট-ভাঙচুর, আহত ১ জ্বালানি রেশনিং তুলে নিল সরকার, স্বাভাবিক বিক্রি শুরু নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে পানির অভাবে ফেটে চৌচির বোরো ধানের খেত উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা এপেক্স ক্লাব অব রামুর উদ্যােগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার বোয়ালখালী’র আহলা করলডেঙ্গা ও আমুছিয়া ইউনিয়নের হকখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২

পটিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:43:09 pm, Wednesday, 12 February 2025
  • 215 বার পড়া হয়েছে

পটিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

সোমনাথ সেন শুভ, পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় কৃষিজমির উর্বর মাটি -টপ সয়েল- কাটার দায়ে একজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে পটিয়া উপজেলার রশিদাবাদ এলাকায় আব্দুল মোতালেব চৌধুরী জামে মসজিদ সংলগ্ন মালেকশাহর জমি থেকে বেআইনিভাবে টপ সয়েল কাটার সময় মোবাইল কোর্ট অভিযান চালায়। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অভিযুক্ত মোঃ জামাল উদ্দীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বলির বাড়ির মৃত আবু সৈয়দের পুত্র। একইসঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাকও জরিমানার আওতায় এনে তার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, “জমির উর্বরতা রক্ষায় বেআইনি মাটি কাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। অবৈধভাবে টপ সয়েল কাটার ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি রাস্তাঘাটেরও ক্ষতি হয়। তাই মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আবু জায়েদ মোঃ নাজমুন নুর জানান, “যেকোনো এলাকায় বেআইনি মাটি কাটার ঘটনা ঘটলে প্রশাসন কঠোর অবস্থান নেবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ

পটিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : 08:43:09 pm, Wednesday, 12 February 2025