Dhaka , Monday, 23 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মানবিক উদ্ধার অভিযান: বাস-অটো সংঘর্ষে আহতদের তড়িৎ হাসপাতালে স্থানান্তর লালমনিরহাট শহরের ক্যান্টিন মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কা: অটোরিকশার ৮ যাত্রী আহত জমিয়তুল ফালাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ঈদকে ঘিরে পাইকগাছায় জুলাই শহীদ পরিবারের পাশে উপজেলা প্রশাসন রমজানজুড়ে মানবতার দৃষ্টান্ত অসহায়দের পাশে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম পাঁচবিবিতে এতিম-অসহায়দের পাশে হ্যাপিনেস সংগঠন ঈদ উপহার বিতরণ মাগুরায় ২’শ অসচ্ছল পরিবারের বাড়িতে গিয়ে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছেন : ড. মঈন খান রংপুরে র‍্যাবের অভিযানে ২ নারী মাদক কারবারি গ্রেফতার: গাঁজা ও ইয়াবা জব্দ কালীগঞ্জে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ পালন: মুন্সিপাড়ায় প্রধান জামাত নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন চবি ছাত্রদলের সহ-সভাপতি হাবীবের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন চট্টগ্রাম নগরীর টেরিবাজারের বহুতল মার্কেটে আগুন, দুই টেইলার্স কর্মচারীর মৃত্যু মধুপুরে পৌরসভার কাউন্সিলর হিসেবে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম সাগর ও মন রমজানের ওই রোজার শেষে: নজরুলের এ কালজয়ী সৃষ্টির নেপথ্যকথা রূপগঞ্জে কিশোর অপহরণ/ মুক্তিপণ দাবি/থানায় অভিযোগ জাজিরা কেন্দ্রীয় পৌর ঈদগাহে ২০২৬ সালের পরিচালনা কমিটি গঠন রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের প্রযুক্তির আড়ালে জুয়ার আসর: লালমনিরহাটে ডিবির জালে ৩ জন, জব্দ বিপুল পরিমাণ সিম ও স্মার্টফোন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি: প্রশাসনের আশাবাদ, আনন্দঘন আয়োজনের প্রত্যাশা যন্ত্রপাতি বিক্রি করে ১৬ লাখ টাকা উদ্ধার তিন মাস পর বেতন পেয়ে স্বস্তিতে ১৩০ শ্রমিক পাইকগাছায় সাইবার অপপ্রচারের শিকার ব্যবসায়ী রেজাউল মোড়ল, থানায় জিডি রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীয়াতপুরের ডামুড্যায় সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীতে বিএনপির ৪৫০ নেতা-কর্মির বিরুদ্ধে মামলা – গ্রেফতার ১৭

  • Reporter Name
  • আপডেট সময় : 07:30:28 pm, Tuesday, 30 August 2022
  • 212 বার পড়া হয়েছে

নোয়াখালীতে বিএনপির ৪৫০ নেতা-কর্মির বিরুদ্ধে মামলা - গ্রেফতার ১৭

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সেনবাগ উপজেলায় আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনায় ৪৫০ নেতাকর্মির বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে দুই মামলায় পুলিশ বিএনপির ১৭ নেতাকর্মিকে গ্রেফতার দেখিয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, গতকাল সোমবার (২৯ আগস্ট) রাতে সেনবাগ থানায় পুলিশ বাদী হয়ে একটি ও ডুমুরুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সাখাওয়াত হোসেন বাদী অপর মামলাটি দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার কাউন্সিলর মহিন উদ্দিন (৪২), পৌর ছাত্রদলের সদস্যসচিব মিয়া মোহাম্মদ ওয়ালিদ বিন হায়দার (২৫), বিএনপির সাবেক জেলা কমিটির সদস্য জাফর খান (৬০), ছাত্রদলের কর্মী হাফিজুর রশিদ (২২), শহিদুল ইসলাম (১৯), মো. আকাশ (১৯), ইমরান হোসেন (১৯), মো. মুরাদ (২৫), মো. হৃদয় (২২), হুমায়ুন কবির (৩০), স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. ইস্রাফিল (৩০), জেলা বিএনপির কর্মী মোহাম্মদ আলী (৫২), ইমাম হোসেন (৪০) ও আজিজুল হক (৫৪)।

গতকাল সোমবার বিকেলে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট মোড় এলাকায় বিএনপির একাংশের নেতা-কর্মিদের সঙ্গে আওয়ামীলীগের নেতা-কর্মিদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে রাতে থানায় একটি মামলা করেছে। মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানসহ ২২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও ৪০০ থেকে ৪৫০ জনকে আসামি করা হয়েছে।

অপরদিকে আওয়ামীলীগের নেতাকর্মিদের ওপর হামলাও ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় ডমুরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাখাওয়াত হোসেন বাদী হয়ে আরেকটি মামলা করেছেন। এ মামলায়ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানসহ ২২৩ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ছাড়া এ মামলায় আরও ৪০০ থেকে ৪৫০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখানো হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের গাজিরহাট মোড় এলাকায় আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় ৪৫০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে ৪০০-৪৫০জনকে। মঙ্গলবার দুপুর পর্যন্ত দুটি মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতা-কর্মিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মানবিক উদ্ধার অভিযান: বাস-অটো সংঘর্ষে আহতদের তড়িৎ হাসপাতালে স্থানান্তর

নোয়াখালীতে বিএনপির ৪৫০ নেতা-কর্মির বিরুদ্ধে মামলা – গ্রেফতার ১৭

আপডেট সময় : 07:30:28 pm, Tuesday, 30 August 2022