নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালী-৪ -সদর-সূবর্ণচর- আসনে ঋণ খেলাপির দায়ে বিকল্পধারার মহাসচিব মেজর -অবঃ-আবদুল মান্নান ও নোয়াখালী-৩ -বেগমগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ও বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
রোববার -৩ ডিসেম্বর- দুপুর ১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসকের সভাকক্ষে নোয়াখালী-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মেজর -অবঃ-আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
অপরদিকে দুপুর ২টার দিকে নোয়াখালী-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ও বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
























