নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনের তিন দিন আগে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো.রফিকুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে- গত ২৭ এপ্রিল পক্ষপাত এবং দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ওসির প্রত্যাহার চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম।
রোববার -৫ মে- দুপুরে নোয়াখালী পুলিশ সুপার -এসপি- মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসির প্রত্যাহারের এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে- চরজব্বর থানার ওসি মো.রফিকুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। হাতিয়ার ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো.কাওসার আলম ভূঁইয়াকে চরজব্বার থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় স্মারক মূলে ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়া হয়।
নোয়াখালী পুলিশ সুপার -এসপি- মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযোগ উঠায় চরজব্বার থানার ওসিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
উল্লেখ্য- ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮মে সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদের প্রার্থী আতাহার ইশরাক শাবাব চৌধুরী। শাবাব নোয়াখালী-৪ -সদর ও সুবর্ণচর- আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে। সেখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। তিনি লড়ছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে।

























