Dhaka , Sunday, 15 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ হাকিমপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার মাহফিল হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫ টাকায় ৫০০ মানুষের ইফতার দিল উদ্দীপ্ত তরুণ আড়াইহাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

নেত্রকোণায় তিনদিন ব্যাপী বই মেলা শুরু

  • Reporter Name
  • আপডেট সময় : 11:43:17 am, Wednesday, 26 February 2025
  • 93 বার পড়া হয়েছে

নেত্রকোণায় তিনদিন ব্যাপী বই মেলা শুরু

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় তিনদিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে। 
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার পলাশহাটি এলাকায় আলোর পথে সাধারণ গ্রন্থাগার এই মেলার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সুফি কবি ও অনুবাদক এনামূল হক পলাশ। প্রধান আলোচক ছিলেন প্রাবন্ধিক পল্লব চক্রবর্তী।

আয়োজক প্রতিষ্ঠানের সভাপতি খায়রুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী  জয়েদুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধান আলোচক ছাড়াও বক্তব্য দেন নেত্রকোণা সরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক পূর্ণিমা ডালু,  হাজি আমির উদ্দিন মুন্সি স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম, আলোর পথে সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আল আমিন, সাবেক সভাপতি শাকিল আহমেদ, নাইমুল রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লামিয়া নুসরাত লাকি প্রমুখ।

পল্লব চক্রবর্তী বলেন, ‘বই মানুষের মনের খোরাক যোগায়। আমাদের চিন্তা চেতনার বিস্তৃত ঘটায়। বই মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে। সব পঙ্কিলতা দূর করে আলোকিত করে। পড়া ছাড়া কেউ জ্ঞান লাভ করতে পারেনা। যিনি যত বই পড়েন, তিনি যত জানেন। যিনি যত জানেন, তিনি তত মানবিক ও সংবেদনশীল মানুষ হন। বই হচ্ছে সভ্যতার বাহন। অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো।

কবি এনামূল হক পলাশ বলেন, ‘বই পড়া আমাদের প্রাত্যহিক জীবনে উপাসনার একটি অংশ বলা যায়। বই পড়ার প্রতি এখন আমাদের আগ্রহ হারিয়ে যাচ্ছে। আমরা স্মার্ট ফোনের দিকে ঝুঁকে পড়ছি। কিন্তু যত প্রযুক্তির আসুক, আত্মপরিচয় অনুসন্ধান করতে হলে আমাদেরকে পড়তে হবে। সকল প্রকার আধিপত্যবাদী সংস্কৃতি পরিহার করে নিজেদের সংস্কৃতির বই পড়তে হবে। বই পড়া ছাড়া কেউ জ্ঞান লাভ করতে পারবে না।’

আয়োজকরা জানান, আলোর পথের পাঠাগারটি এক যুগ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী মেলায় অন্তত ১০টি বইয়ের দোকান বসেছে। এ ছাড়া প্রতিদিন বিকেল থেকে রাত পযন্ত প্রবন্ধ পাঠ, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন

নেত্রকোণায় তিনদিন ব্যাপী বই মেলা শুরু

আপডেট সময় : 11:43:17 am, Wednesday, 26 February 2025