Dhaka , Friday, 27 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন: সেনবাগে শেষ বিদায়ে অশ্রুসিক্ত পরিবেশ দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু হরিপুর সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত শরীয়তপুরে সেরা ওসি নির্বাচিত জাজিরা থানার মো. সালেহ্ আহাম্মদ হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ৭ ঘণ্টা পর বিজিবির হাতে আটক যুবককে ফেরত দিল বিএসএফ উপজেলা প্রশাসনের উদ্যোগে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করে ফুটপাত উচ্ছেদের পর ফের দখল চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে র‌্যাব-৭, চট্টগ্রাম’র বিশেষ ভ্রাম্যমাণ আদালত কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান; বিপুল পরিমাণ কসমেটিকস ও মাদক জব্দ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ ডাকাত আটক ৪ জেলে উদ্ধার পাঁচবিবির ১নং রেলগেট সড়ক সংস্কার: দুর্ঘটনার ঝুঁকি কমে স্বস্তি ফিরেছে শরীয়তপুরে দেবরের আত্মহত্যার ২৪ ঘন্টা পর ভাবীর আত্মহত্যা পাইকগাছায় শিবসা ব্রিজ যেন মরণফাঁদ; প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পথচারী পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুপুরে গাছ নিধনের পর বনে আগুন ॥ ৭৫ একর ভূমি জবরদখলের পায়তারা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজনগরে যুবক খুন ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই গ্রামের তরুণ ফতুল্লায় মোতালেব মনোয়ারা কম্পোজিটে শ্রমিক অসন্তোষ, ৪ মার্চ বকেয়া পরিশোধের চুক্তি চরভদ্রাসনে আইন- শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক: “মাদকের ছয়লাভ- লাইসেন্সবিহীন দ্রুতগতির যানবাহন চলাচল: অভিযোগ এলাকাবাসীর। লক্ষ্মীপুরে ভাবির মৃত্যুর খবর শুনে দেবরের মৃত্যু শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার: এলাকায় শোকের ছায়া লালমনিরহাটে অটোরিকশা চালকদের জিম্মি করে চাঁদাবাজি: ডিবি পুলিশের জালে দুই অপরাধী দেশের ক্রীড়াঙ্গণের সামগ্রিক উন্নয়ন ও খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। খালের দখল-দূষণ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে: পানি সম্পদ মন্ত্রী জুনিয়র বৃত্তি ও সমমানের বৃত্তি ও এবতেদায়ি ৫ম বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের একীভূত অন্তর্ভুক্তির ঐতিহাসিক সিদ্ধান্ত। ধর্মমন্ত্রী কায়কোবাদের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রীর দ্বিপাক্ষিক সভা/ ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

নিম্নচাপের প্রভাবে ভোলায় পানিবন্দি ৩০ হাজার মানুষ ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:42:00 am, Monday, 7 August 2023
  • 223 বার পড়া হয়েছে

কক্সবাজার জেলায় পাঁচ লক্ষাধিক মানুষ পানিবন্দী।।

স্টাফ রিপোর্টার

ভোলা।।

বঙ্গোপসাগরে নিম্নচাপ ও পূর্ণিমার প্রভাবে মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এতে জোয়ার ও বৃষ্টির পানিতে নিম্নাঞ্চলের ১৭টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে ভোলার ৩০ হাজার মানুষ। চরম দুর্ভোগে এবং মানবেতর দিন কাটাচ্ছে তারা। তবে আবহাওয়া অফিস বলছে দু-এক দিনের মধ্যে জোয়ার কমলেও কমবে না বৃষ্টি।

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের পাঁচটি,পূর্ব ইলিশা ইউনিয়নের দুইটি,পশ্চিম ইলিশা ইউনিয়নের দুইটি, দৌলতখান উপজেলার মদনপুর, নেয়ামতপুর; তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল, চর জহির উদ্দিন; চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি, ঢালচর, চর নিজাম ও মনপুরা উপজেলার কলাতলির চরসহ নিম্নাঞ্চলের ১৭টি গ্রাম জোয়ার ও বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

খোঁজ নিয়ে জানা যায়, জোয়ার ও বৃষ্টির পানিতে পানিবন্দিদের নিয়মিত খোঁজখবর নিচ্ছেন জেলা প্রশাসক। ইউএনওদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদেরকে সাহায্য করা হচ্ছে। পানিবন্দিদের মাঝে বিতরণ করা হবে শুকনো খাবার।

সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা বাবুল চৌকিদার বলেন, গত ছয়দিন ধরে আমরা জোয়ারের পানিতে পানিবন্দি আছি। ঠিকমতো চুলায় আগুনও জ্বালাতে পারছি না। জলাবদ্ধতায় বড়দের পাশাপাশি শিশুদেরও বেড়েছে নানান অসুখ-বিসুখ।

চর জহির উদ্দিনের সোনাডাঙ্গা গ্রামের ইউপি মেম্বার আওরাব হোসেন বলেন, একদিকে জোয়ার, অন্যদিকে বৃষ্টি। চারদিকে জলাবদ্ধতায় আমরা ভালো নেই।

চর নিজামের ইয়াকুব আলী, হাসান আলী ও নয়নসহ পানিবন্দি আরও অনেকে বলেন, জোয়ার এলে আমরা ঘরের খাটের ওপর স্ত্রী-সন্তানদের নিয়ে বসে থাকি। জোয়ার নেমে গেলে খাট থেকে নামি। কিন্তু বৃষ্টির পানির কারনে কোনোদিকেই যেতে পারছি না। জোয়ারের পানির পরিমাণ বেশি হওয়ায় গবাদিপশু রাখতে কষ্ট হচ্ছে। যেকোনো মুহূর্তে গরু-মহিষ ও হাঁস-মুরগি ভেসে যাওয়ার ভয়ে থাকি।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান বলেন, শনিবার (৫ আগষ্ট) বিকেলে জোয়ারের পানি প্রবাহিত হয়েছে বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে। ০৬ আগষ্ট রবিবার পানি আরও বাড়বে। আগামী দু একদিনের মধ্যে পানির পরিমাণ কমলেও বৃষ্টিপাত কমার কোন সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, জোয়ারের পানিতে জেলার কোথাও বেড়িবাঁধ ধ্বংসের কোনো ঘটনা ঘটেনি। বিভিন্ন খাল দিয়ে মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি মানুষের বসতঘর ঢুকেছে।

অন্যদিকে ভোলা আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মো. মাহবুব আলম জানান, শনিবার বেলা ১২টা থেকে রোববার বেলা ১২টা পর্যন্ত জেলায় ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও এক সপ্তাহ এ বৃষ্টিপাত থাকবে।

ভোলা জেলা প্রশাসক মো.আরিফুজ্জামান আজকের পত্রিকাকে জানান, জেলার প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে, জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে। ইতিমধ্যে কয়েকটি উপজেলা থেকে তালিকা পেয়েছি। খুব দ্রুত ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন: সেনবাগে শেষ বিদায়ে অশ্রুসিক্ত পরিবেশ

নিম্নচাপের প্রভাবে ভোলায় পানিবন্দি ৩০ হাজার মানুষ ।।

আপডেট সময় : 09:42:00 am, Monday, 7 August 2023