Dhaka , Tuesday, 10 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা নোয়াখালীতে খাল পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ ড্রপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে-  এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কাপড় ও কসমেটিকস দাম নিয়ে চলছে অনিয়ম পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পাইকগাছা পৌর এলাকার ড্রেন পরিষ্কার ও মশক নিধন অভিযান জোরদার ঈদ সামনে রেখে রাজধানীর বিপণীবিতানগুলোতে উপচে পড়া ভিড় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা: লালমনিরহাটে গাঁজাসহ আটক ২ শেরপুরে ১০ কেজি গাঁজা সহ পিক আপ আটক ঝালকাঠিতে হাদির পরিবারের সংবাদ সম্মেলন: শুধু শুটার নয়, পুরো চক্রের বিচার দাবি কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট  চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক দুই যুগের সন্ত্রাসী অভয়ারণ্যে ঢুকেছে যৌথ বাহিনী, আলীনগর কেন্দ্র করে অপরাধ সাম্রাজ্যের বিরুদ্ধে কঠোর অভিযান কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র সাফল্য: মাদকসহ আটক ১, বিপুল ইয়াবা জব্দ আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে ২টি পাইপগান উদ্ধার পাইকগাছায় আদর্শ লাইব্রেরি ও আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন ত্বকী হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে মোমবাতি প্রজ্বলন শ্রীপুরে মাদকসহ পৃথক তিন মামলায় গ্রেফতার ৩ লালমনিরহাটে বিরল বন্যপ্রাণী উদ্ধার: ডিবির জালে ৩টি তক্ষক লালমনিরহাটে নাটকীয় মোড়: জামিন পেয়ে আদালত চত্বর ছাড়ার আগেই ডিবির জালে ছাত্রলীগ নেতা মেহেদী লক্ষ্মীপুরে ঈদের বাজার করতে এসে দেওয়াল ধ্বসে যুবকের মৃত্যু মধুপুরে এক সেবনকারীকে ১ বছরের কারাদণ্ড মধুপুরে চাঞ্চল্যকর অটো চুরির মামলার রহস্য উদঘাটন চোর গ্রেফতার পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার ও মতবিনিময় সভা ঢাকা-সিলেট মহাসড়কের কাজ বন্ধে ড্রেনেজ আটকে রূপগঞ্জের স্কুলে ময়লা পানির সয়লাব, মানববন্ধন জলাবদ্ধতা কমাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন

নারায়ণগঞ্জ ফতুল্লায় বিদ্যালয়ের খেলার মাঠে তরুণের লাশ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:39:25 am, Monday, 21 June 2021
  • 367 বার পড়া হয়েছে

মেহেরপুরের মিনাপাড়া গ্রামের স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

  • সরকারি  বিদ্যালয়ের খেলার মাঠে তরুণের লাশ
  • ধারণা করা হচ্ছে মাদকসেবী বন্ধুরাই করেছে হত্যা
  • রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে যে কোনো সময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা
  • লাশের মাথায় রক্ত লেগে ছিল ও দেহের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

    নারায়ণগঞ্জের ফতুল্লায় হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে পিটিয়ে ও কুপিয়ে মোহাম্মদ হৃদয় (২৫) নামে এক তরুণকে হত্যা করা হয়।
    রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে যে কোনো সময় হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। নিহত হৃদয় ফতুল্লার হাজীগঞ্জ উচাবাড়ি এলাকার খোকন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। স্থানীয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে পুলিশ ও এলাকাবাসী প্রাথমিকভাবে ধারণা করছে। খোকন-সালমা দম্পতির চার ছেলে ও এক মেয়ের মধ্যে নিহত হৃদয় দ্বিতীয় সন্তান। পুলিশ লাশের পাশ থেকে ছোট একটি ছোরা উদ্ধার করেছে।
    করোনা সংক্রমণের পর গত বছরের ১৬ মার্চ সরকারি নির্দেশে সারাদেশের মতো হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও বন্ধ ছিল। খবর পেয়ে ফতুল্লা থানার ওসি রকিবুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্কুলের আধা পাকা পরিত্যক্ত একটি কক্ষে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পড়ে থাকতে দেখা গেছে।
    নিহতের বড় ভাই রনি ও ছোট ভাই আবির বলেন, মাদকসেবী বন্ধু মাহাবুব, রাহাত, সেকান্দার, মাঝি, জামাই পারভেজের সঙ্গে চলাফেরা করায় তাদের ভাইটিও মাদকাসক্ত হয়ে পড়ে। শনিবার রাত ১২টার দিকে বের হয়ে আর ফেরেনি। রোববার দুপুরে জানতে পান ভাই খুন হয়েছে। স্কুল মাঠে জমে থাকা পানিতে ভাইয়ের নিথর দেহ পড়ে ছিল। নিহতের মা সালমা বেগম বলেন, ‘বার বার ছেলেটারে নিষেধ করেছিলাম মাদকসেবীদের সঙ্গে না চলতে। শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে খেসারত দিল।’
    সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, পুরো স্কুলটি চারপাশে দেয়াল দিয়ে ঘেরা থাকলেও পেছনের একটি দেয়াল কিছুটা নিচু। এই নিচু দেয়াল টপকেই ভেতরে প্রবেশ করত মাদকসেবীরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকাল ৯টা থেকে ১০টার দিকে একটি দোকানের সামনে হৃদয়কে দেখেছেন অনেকেই। দুপুর ১২টার দিকে স্কুলের মাঠে হৃদয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
    ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, লাশের মাথায় রক্ত লেগে ছিল। দেহের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা

নারায়ণগঞ্জ ফতুল্লায় বিদ্যালয়ের খেলার মাঠে তরুণের লাশ

আপডেট সময় : 12:39:25 am, Monday, 21 June 2021