
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।১লা জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন প্রধানসহ জাতীয়তাবাদী জেলা আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

























