Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই মেঘনায় নামছে লক্ষ্মীপুরের জেলেরা মহান মে দিবস উদযাপন পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফরিদপুরের চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান- মে দিবস ২০২৬ পালিত ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত। রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আটক করেছে বিজিবি শিকলে বাঁধা গণমাধ্যমের দিবস পালন শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা না গেলে উন্নয়ন টেকসই হবে না:- ডা. শাহাদাত হোসেন গত ১৭ বছর বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল:- চট্টগ্রামে মহান মে দিবসের আলোচনায় ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি মহান মে দিবস ২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে’র বিবৃতি “গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়” :- মেয়র শাহাদাত চট্টগ্রামে ভয়ংকর অস্ত্র সিন্ডিকেটের জাল উন্মোচন, ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম মধুপুরে উপজেলা শ্রমিক ফেডারেশনের মে দিবস পালন “কাজ হবে আমার এলাকায়, কাজ করবে আমার এলাকার মানুষ”- ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু কালীগঞ্জে র‍্যাবের ঝটিকা অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার লালমনিরহাটে ট্রাক উল্টে ক্ষেতের পাশে থাকা বৃদ্ধের করুণ মৃত্যু: মহাসড়ক অবরোধ করে জনতার বিক্ষোভ ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করলেই শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়ন হবে ; মাওলানা বোরহান উদ্দিন।

নাগরপুরে বানের পানিতে ভেসে যাচ্ছে কৃষকের স্বপ্ন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:10:28 am, Thursday, 2 September 2021
  • 285 বার পড়া হয়েছে

নাগরপুরে বানের পানিতে ভেসে যাচ্ছে কৃষকের স্বপ্ন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।।

উজানের ঢল ও কয়েক দিনের টানা অতি বৃষ্টি এবং উত্তরাঞ্চলের বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যহত থাকায় টাঙ্গাইলের নাগরপুরে দেখা দিয়েছে বন্যা। এই বন্যার ফলে মানুষ যেমন পানিবন্দি হচ্ছে সেই সঙ্গে ডুবে যাচ্ছে কৃষকের রোপন করা ধানের ফসলি জমি ও বীজ তলা। অসময়ে হঠাৎ বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি হতে পারে মনে করছেন উপজেলা কৃষি বিভাগ।

জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১২টি ইউনিয়নে প্রায় এক হাজার হেক্টর জমিতে রোপা-আমন ধান লাগানো হয়েছে। করা হয়েছে ব্যাপক বীজতলাও। চলতি গত আগস্ট মাসের শুরুতেই মাঝে মধ্যেই বৃষ্টিপাতের কারণে বিল ও নি¤œাঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ায় সেসব এলাকা পানিতে টইটুম্বুর। অপর দিকে যমুনার পানি বৃদ্ধিও ফলে ধলেশ^রী নদীর পানি বাড়ে যাওয়ায় নাগরপুর উপজেলার সলিমাবাদ, ভারড়া, দপ্তিয়র, মামুদনগর ও মোকনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে কৃষকের স্বপ্ন সদ্য রোপণকৃত রোপা-আমন ধান সহ তলিয়ে গেছে নি¤œাঞ্চল । সেই সাথে উত্তরাঞ্চলের নদের পানি বৃদ্ধি অব্যহত থাকার ফলে কৃষক হতাশ।

উপজেলার ভারড়া ইউনিয়নের চর ভারড়া গ্রামের কৃষক বাছের উদ্দিন সরকারের ছেলে ইসহাক মিয়া এবার ছয় বিঘা জমিতে প্রায় ২৫ হাজার টাকা খরচ করে রোপা-আমন ধানের আবাদ করেছেন। তিনি জানান, এবার বন্যা হবে না মনে করে আমি রোপা-আমন ধান লাগিয়ে ছিলাম। হঠাৎ বৃষ্টিপাতে আর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আমার পুরো ছয় বিঘা জমির ধান প্রায় এক সপ্তাহ ধরে বন্যার পানিতে তলিয়ে আছে। কেবল পানিই বাড়ছে না, আমাদের মত শত শত কৃষকের হতাশাও বেড়ে চলছে চলতি বন্যায়।

উপজেলার সহবতপুর ইউনিয়নের ঘিওরকোল এলাকার ধান চাষী রফিকুল ইসলাম রিপন জানান, ৯২ শতাংশ জমিতে ধান নিজে রোপন করেছেন। তাঁর সেলো মেশিন দিয়ে আরও প্রায় তিন একর জমিতে তিনি পানি সেচ দেন। এখন পুরো প্রজেক্ট জুরে পানি আর পানি। নদীর পানি এভাবে বাড়তে থাকলে ধানের অপূরণীয় ক্ষতি হবেন বলেও তিনি জানান।
বন্যার পানিতে তলিয়ে থাকা ধানের বিষয়ে উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা কৃষিবিদ ছরোয়ার হোসাইন, রুবেল ও ফয়সাল মাহমুদ পরামর্শ স্বরুপ জানান, পানিতে যদি ১৫ দিন বা তার কম সময় ধান তলিয়ে থাকে তাহলেও চিন্তার কিছু নেই। পানি নেমে যাওয়ার সাথে সাথে ছত্রাক নাশক স্প্রে প্রয়োগ করলে ধানে কোন ক্ষতি হবে না। কৃষিতে সফলতা আনতে উপজেলা কৃষি অফিসার এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সর্বদাই আধুনিক প্রযুক্তি নিয়ে কৃষকের পাশে আছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মতিন বিশ^াস জানান, অসময়ে চলতি বন্যায় প্রায় ৩০ হেক্টর জমিতে ৪৯, বিআর ১১, ৮৭ জাতসহ বিভিন্ন জাতে উচ্চ ফলনশীল জাতে ধানের চারা নিমজ্জিত হয়েছে। টানা বৃষ্টি আর বন্যার কারণে কৃষিতে ক্ষতি হয়েছে। এছাড়াও বন্যার পর ক্ষতি নিরূপণ করে তালিকা তৈরি করা হবে। সেই হিসেবে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে যদি বন্যার পানি দিন দিন বাড়তে থাকে তাহলে কৃষিতে ব্যপক ক্ষতি হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, যদি নদীর পানি অব্যহত ভাবে বাড়তে থাকে তাহলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঠপর্যায়ে গিয়ে তালিকা করা হবে। সরকারি কৃষি প্রনোদনার সহায়তা এলে বন্যায় কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে উপজেলা কৃষি অফিস তাদের সর্বদাই পাশে থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

নাগরপুরে বানের পানিতে ভেসে যাচ্ছে কৃষকের স্বপ্ন

আপডেট সময় : 12:10:28 am, Thursday, 2 September 2021