
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী ২ আসনের -পলাশ-স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ পাঁচদোনা মোড়,পাঁচদোনা, ভাটপাড়া,মেহেরপাড়া, নেহাব এলাকায় নির্বাচনী প্রচারনা করেছেন। নতুন ভোটাররা প্রথম ভোট মাসুম বিল্লাহ ঈগল প্রতীকে দিতে আগ্রহী।
মাসুম বিল্লাহ অনেক সমর্থক আছে যারা মনে প্রানে চায় তিনি নির্বাচনে জোর প্রচারনা শুরু করুন।
মাসুম বিল্লাহ দীর্ঘ দিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পলাশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে মাসুম বিল্লাহ। তিনি পাঁচদোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েও নির্বাচনে অংশ গ্রহন করেননি। মাসুম বিল্লাহ সদা হাসোজ্জল মুখ, আন্তরিকতা যে কোন মানুষ কে মুগ্ধ করে তোলে।
মো. মাসুম বিল্লাহ ঈগল প্রতীক নিয়ে মানুষের মনে খুশী আর আনন্দ। হোটেল -রেস্তোরাঁ, চায়ের দোকানে চলছে আলোচনার ঝড়।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন জানান, মাসুম বিল্লাহ স্যার আমার পছন্দের ব্যক্তি।আমি চাই তিনি বিজয় অর্জন করুন।
পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. মাসুদ আলম জানান, মাসুম বিল্লাহ সাথে আছি ভবিষ্যতে ও থাকব। জয় পরাজয় বড় কথা নয়, আগামী দিনে মাসুম বিল্লাহ সংসদ সদস্য হবেন।
স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ জানান,আমি নির্বাচনী প্রচারনা শুরু করেছি। আওয়ামীলীগের ছিলাম, আছি, আগামী দিনেও থাকব। জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ২ আসন পলাশে আমরা জনগনের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, ও জনগনের অংশগ্রহন মূলক হোক এটাই আশা করি।
নরসিংদী ২ পলাশে পৌরসভা ১ টি, ইউনিয়ন ৭ টি নিয়ে নির্বাচনী এলাকা গঠন করা হয়েছে। ভোট কেন্দ্র ৯০ টি,মোট কক্ষ ৫৫৩ টি, অস্থায়ী কক্ষ ১৪ টি, মোট পুরুষ ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৭৭৮ জন, মোট মহিলা ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৪৭২ জন, হিজরা ভোটার ০৩ জন। নরসিংদী ২ নির্বাচনী এলাকায় মোট ভোটার ২ লক্ষ ৬৯ হাজার ২৫৩ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত কাছে আসছে, নির্বাচনী প্রচারনা তত বৃদ্ধি পাচ্ছে।

























