
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহনকারী কর্মকর্তাগনের প্রশিক্ষণ শেষ হয়েছে। আজ শুক্রবার নরসিংদী নাসিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমসে সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত ২০, ২১,শে ডিসেম্বর ভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী সদর উপজেলায় ৩ হাজার ৬ শত ৬৩ জন ভোট গ্রহন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। নরসিংদী সদরে ভোট কেন্দ্র ১৫৬ টি, ভোট কক্ষ ১০৫৪ টি।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের প্রশিক্ষনার্থী কবির হোসেন জানান, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষন ভালো হয়েছে।নরসিংদী সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রশিক্ষক রফিকুল ইসলাম খুব সুন্দর ভাবে আমাদের প্রশিক্ষণ দিয়েছেন। যারা নতুন ভোট গ্রহণের দায়িত্ব পেয়েছেন তাদের সহজ ভাবে বুঝিয়েছেন।

























