অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীতে দুর্নীতি দমন কমিশন -দুদক-এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুদকের নরসিংদীর সভাপতি প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের উপ সহকারী পরিচালক আহমেদ আশরাফ চৌধুরী। বক্তব্য রাখেন দুদকের জেলার সহ সভাপতি অধ্যাপক সেতারা বেগম, সদস্য কাজী আনোয়ার কামাল, হলধর দাস, মুস্তাক আহমেদ, আলতাফ হোসেন নাজির, মঞ্জিল এ মিল্লাত, মোখলেছুর রহমান রানা সহ আরো অনেকে। আলোচনা সভা পরিচালনা করেন দুদকের নরসিংদী জেলার দুদকের সাধারণ সম্পাদক মো. বশিরুল ইসলাম।
আলোচনা শেষে শপথ বাক্য পাঠ করান জেলা দুদকের সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী।
























