
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর পলাশ উপজেলার বাগদী গ্রামে ডোবার পানিতে পড়ে আবিদা নামে ৬ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার-২০ নভেম্বর-উপজেলার বাগদী গ্রামের রফিকুল ইসলামের শিশু মেয়ে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের পরিবার সূএে জানা যায়, রোববার রাতে বার্ধক্যজনিত কারণে শিশু আবিদার দাদি জবেদা খাতুন মারা যায়। সকালে পরিবারের লোকজন তার কবর খোঁড়া নিয়ে ব্যস্ত থাকে। এ সময় শিশু আবিদা বাড়ির পাশে খেলা করছিল। পরে পরিবারের লোকজন শিশুটির কোন খোঁজ খবর না পেয়ে ডোবার পাড়ে গিয়ে পানিতে তার মরদেহ ভেসে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।পলাশ থানার ওসি ইকতিয়ার উদ্দিন খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।
























