
অরবিন্দ রায়
স্টাফ রির্পোটার।।
নরসিংদীতে নতুন কারিকুলাম বিস্তরণ ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ আজ শুক্রবার শেষ হয়েছে। নরসিংদী ব্রাহ্মন্দী বালিকা স্কুল এন্ড কলেজে ২০২৪ সালের ৮ম ও ৯ শ্রেণির নতুন কারিকুলামে বিষয় ভিওিক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় উপজেলা পর্যায়ে শিক্ষকদের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ।
যে সব বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বাংলা ১৪১ জন, ইংরেজি ১৯২ জন,গনিত ১৪৪ জন, বিজ্ঞান ১৪৫ জন, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ১৫২ জন, ডিজিটাল প্রযুক্তি ৯৪ জন, স্বাস্থ্য সুরক্ষা ৭৫ জন, জীবন ও জীবিকা ১৫২ জন,শিল্প ও সংস্কৃতি ৮০ জন, ইসলাম ধর্ম ৯৩ জন, হিন্দু ধর্ম শিক্ষা ৫৮ জন শিক্ষক প্রশিক্ষনে অংশগ্রহণ করছেন। শিক্ষকরা প্রশিক্ষণ শেষে নতুন কারিকুলাম বাস্তবায়নে
শিক্ষার্থীদের পাঠদান করবেন।
গনিত বিষয়ের প্রশিক্ষক আনোয়ার হোসেন জানান, নতুন কারিকুলামের প্রশিক্ষণ ভালোভাবে শেষ হয়েছে। প্রশিক্ষনের
পর অনেক শিক্ষকদের নতুন কারিকুলামের ভুল ধারনা ভেঙে গেছে।।
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রশিক্ষক জাকির হোসাইন জানান, প্রতিটি বিষয়ের পরিপেক্ষিতে নতুন কারিকুলাম বাস্তবমুখী । কয়েক বছর পর নতুন কারিকুলামে সুফল পাওয়া যাবে।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ জানান, নতুন কারিকুলামে বিরুদ্ধে অনেক ই গুজব ছড়ানোর চেষ্টা করছে। শিক্ষকরা প্রশিক্ষণ শেষে তাদের ভুল ধারণা ভেঙ্গে গেছে। আশা করি নতুন বছরে শিক্ষকরা শ্রেণি কক্ষে সুন্দর ভাবে পাঠদান করবেন।

























