অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধে বিরুদ্ধে নরসিংদীতে ছাএলীগ মিছিল করেছে। মাধবদী থানা ছাএলীগের যুগ্ন আয়বায়ক মেহেদী হাসান রিফাতের নেতৃত্বে পাঁচদোনা মিছিল করে।
নরসিংদীতে মানুষের জীবন যাএার কোন প্রভাব পড়েনি। অফিস – আদালত, স্কুল – কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল আগে মতোই। পলাশে রিক্সা, অটোরিকশা, সিএনজি সহ সকল প্রকার যান বাহন স্বাভাবিক ভাবেই চলাচল করেছ ঢাকা- সিলেট মহাসড়কে পাঁচদোনা দিয়ে বাস- ট্রাক, পিকাপভ্যান চলাচল করেছে। সিলেট, সুনামগন্জ, হবিগঞ্জ, বি,বাড়ীয়া সহ দূর পাল্লার বাস অন্য দিনের তুলনায় কম চলাচল করেছে। পলাশে বিএনপির কোন মিছিল দেখা যায়নি। বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ছাএলীগ মিছিল করেছে।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের গনিতের শিক্ষক আনোয়ার হোসেন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারনে বার্ষিক পরীক্ষা নভেম্বর মাসে অনুষ্ঠিত হচ্ছে। এই সময় অবরোধ কারো কাম্য নয়। অবরোধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা চিন্তায় থাকে।

























