Dhaka , Friday, 6 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি আশুলিয়ায় ৭ হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল রায়: ৬ মৃত্যুদণ্ড, ৮ সাজা তুরাগ নদে শিল্পবর্জ্যের আগ্রাসন: বিষাক্ত পানিতে দুর্বল মাছ, সহজ শিকারে জেলেদের হিড়িক মধুপুরে বিএনপির এমপি প্রার্থী স্বপন ফকিরের গণমিছিল নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজন আটক নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় গণজোয়ার। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলরের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত হোসেন মধুপুরে গারোদের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন ডা. কাফি বরকল ইউনিয়নের কানাইমাদারী’র ছালেহ্ আহমেদ এর শেষ বিদায়” নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:- বেতার–টেলিভিশন ও সংস্কৃতির কর্মীদের সঙ্গে মতবিনিময় সন্দ্বীপে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ দুস্কৃতিকারী আটক রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই সদস্য সচিব আটক আমাকে ভোট দিলে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেব, রামগঞ্জে ধানের শীষের প্রার্থী, সেলিম  কালীগঞ্জে র‍্যাবের চেকপোস্ট: মোটরসাইকেলের ট্যাংকিতে লুকানো ২০০ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার লালমনিরহাটের রাজনীতিতে বড় চমক: আসাদুল হাবিব দুলুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জামায়াতসহ অন্যান্য দলের নেতাকর্মী পাইকগাছায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত পাইকগাছায় শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন খাল খননের মাধ্যমে চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করা হবে:- মেয়র ডা. শাহাদাত যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম–৯ আসনে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর প্রচারণা চবিতে প্রাণনাশের ভয় ও নিরাপত্তাহীনতার শঙ্কায় সাংবাদিক, সংবাদ প্রকাশের জেরে হুমকি নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: জামায়াত আমির

নতুন বছরের ভোরে সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ গরু ও মাদক উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় : 01:42:09 pm, Thursday, 1 January 2026
  • 25 বার পড়া হয়েছে

চঞ্চল,

২০২৬ সালের প্রথম দিনেই লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পাচারকারীদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ১৫ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পৃথক তিনটি অভিযানে ৭ লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, নতুন বছরের প্রথম প্রহরে পাচারকারীরা সক্রিয় হয়ে উঠলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে বিজিবির বিশেষ টহল দল। এর মধ্যে ভোর ৩টা ৪০ মিনিটে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর বিওপির চওড়াটারী সীমান্ত এলাকা থেকে ৩টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। প্রায় একই সময়ে রাত ৩টা ৩০ মিনিটে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট বিওপি’র আওতাধীন খামারভাতি এলাকা থেকে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।
এছাড়াও ভোর ৫টা ৫০ মিনিটে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপির চৌকিদারমোড় এলাকায় বিজিবির চ্যালেঞ্জের মুখে ৩টি গরু ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। অভিযানে জব্দকৃত মোট ৬টি ভারতীয় গরু ও মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ২৮ হাজার টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব না হলেও তাদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। নতুন বছরে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি চোরাচালান রোধে সীমান্তবাসীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক

নতুন বছরের ভোরে সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ গরু ও মাদক উদ্ধার

আপডেট সময় : 01:42:09 pm, Thursday, 1 January 2026