Dhaka , Thursday, 19 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীয়াতপুরের ডামুড্যায় সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু স্বস্তির ঈদযাত্রা-যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ শরীয়তপুরে ১০১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট সুমন শিকদার গ্রেফতার বিলাসপুরে গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে বোমা হামলা, করলেন ভাঙচুর শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার অর্থ বিতরণ রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার ঈদ ঘিরে গুলিস্তানে নতুন নোটের রমরমা বাজার, বাড়তি দামেও ক্রেতার চাপ কলমাকান্দায় চার শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চরভদ্রাসনে বিএনপি’র রিশাদ বেগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তিন পুলিশ প্রত্যাহার রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয়॥ বিপুল মাদকদ্রব্য মজুদ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার রূপগঞ্জে এমপি দিপুর নির্দেশনায় ১০০০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ বিজিবির ধাওয়ায় মালামাল ফেলে পালালো চোরাকারবারীরা: ঝাউরানী ও মোগলহাট সীমান্তে মাদক ও চিনি জব্দ মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান চরভদ্রাসনে ছাত্রদলের শামীম রেজার উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার টাঙ্গাইলে ঈদ বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ীরা ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন:- আমীরুল ইসলাম ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম জেলায় সরকারিভাবে সংগৃহীত যাকাত ফান্ড হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় যুবদল নেতার রহস্যজনক মৃত্যু ঈদ উপলক্ষে রেলপথে তীব্র ভিড়, আসন না পেয়ে ঝুঁকি নিয়েই যাত্রা করছেন মানুষ বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

 নতুন বছরকে বরণর বিশ্বজুড়ে

  • Reporter Name
  • আপডেট সময় : 01:33:22 am, Saturday, 1 January 2022
  • 313 বার পড়া হয়েছে

 নতুন বছরকে বরণর বিশ্বজুড়ে

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

 নতুন বছরকে বরণর বিশ্বজুড়ে

পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে পদার্পণ করেছে বিশ্বের বিভিন্ন শহর। আতশবাজি, আলোকসজ্জাসহ বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন বিভিন্ন দেশের নাগরিকরা। তবে করোনাভাইরাসের বিধিনিষেধ থাকায় এবারের বর্ষবরণ স্বাভাবিক সময়কালের চেয়ে অনেকটাই রঙ হারিয়েছে।

বিশ্বের প্রথম শহর হিসেবে ২০২২ সালকে স্বাগত জানায় নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। ঘড়ির কাটা রাত ১২টা স্পর্শ করতেই প্রায় এক হাজার ফুট উচ্চতার স্কাই টাওয়ার আলোকোজ্জ্বল হয়ে ওঠে। তবে বিধিনিষেধ থাকায় জনসমাগম নিয়ন্ত্রণের পাশাপাশি বেশকিছু আলোক প্রদর্শনী বাতিল করে দিয়েছে নিউজিল্যান্ড সরকার।

আতশবাজিতে বর্ণিল হয়ে ওঠে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্নের মত শহরগুলো। সীমিত সংখ্যক নাগরিক এসব আয়োজনে অংশ নিলেও আতশবাশি আর আলোর ঝলকানিতে নতুন বছরে প্রবেশ করেছে দেশটি। বিশ্বজুড়ে অনেক শহরই নি:শব্দে উদযাপন করতে যাচ্ছে নতুন বছরকে। উৎসবের রাতের চেনা দৃশ্য পাল্টে গেলেও নতুন বছরে প্রবেশ করতে প্রস্তুতি চলছে ইউরোপ জুড়ে। মহামারি বছরের আধার পেরিয়ে নতুন বছরে নতুন সূর্যের আশায় বিশ্ব।

এরই ধারাবাহিকতায় নতুন বছরকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় অনেক মানুষের সমাগম হয়েছে। ইংরেজি নববর্ষ বরণকে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এছাড়া কিছু কিছু এলাকায় পুলিশের পক্ষ থেকে বর্ষবরণকে ঘিরে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি, পটকাবাজি, অশোভন আচরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন না করতে অনুরোধ জানানো হয়। মহামারি করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে সব অনুষ্ঠান সীমিত আকারে পালন করা হচ্ছে।

ইংরেজি নববর্ষ বরণ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে নির্ধারিত অনুষ্ঠান উদযাপন করতে নগরবাসীর প্রতি অনুরোধ করা হয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 নতুন বছরকে বরণর বিশ্বজুড়ে

আপডেট সময় : 01:33:22 am, Saturday, 1 January 2022