Dhaka , Wednesday, 4 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান চট্টগ্রামকে ক্লিন-গ্রিন সিটি হিসেবে গড়তে একযোগে কাজ করতে হবে: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক নেতা মো. আইয়ুব আলীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ  পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ  আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক সাঘাটায় মাদক সেবনকারীকে ৬ মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত    নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর-প্রশাসনের অভিযানে উদ্ধার  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি আদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতআদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান  রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী

নওগাঁয় পঞ্চ হোটেলের খাবার খেয়ে নারী সহ দুই জন অসুস্থ্য – থানায় অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:43:18 pm, Sunday, 26 June 2022
  • 177 বার পড়া হয়েছে

নওগাঁয় পঞ্চ হোটেলের খাবার খেয়ে নারী সহ দুই জন অসুস্থ্য - থানায় অভিযোগ

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি।।

নওগাঁয় পঞ্চ হোটেলের খাবার খেয়ে এক নারী সহ দুইজন অসুস্থ্যের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ঐ দুইজন নওগাঁ সদর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে শনিবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ বিষয়ে হোটেল মালিকের কাছে জানতে চাইলে বিষয়টি ভ‚ল স্বীকার করে বাড়াবাড়ি করতে নিষেধ করেন। আর পুলিশ প্রশাসন বলছেন অভিযোগের ভিত্তিতে আইন মোতাবেক ব্যাবস্থা গ্রহন করা হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার পৌর এলাকার আরজি নওগাঁ লাটাপাড়া মহল্লার মৃত আবু তালেব সরদার এর ছেলে রানা সরদার(৩৫) ও তার বোন চায়না বেগম (৩৭) গত শুক্রবার দুপুর সাড়ে ১২ ঘটিকায় শহরের রুবির মোড়ে অবস্থিত পঞ্চ হোটেলের খাবার খান। এরপর থেকে শারিরিক ভাবে চরম অসুস্থ্যতা অনুভব করতে থাকে এবং এর এক পর্যায়ে বমি ও পাতলা পায়খান শুরু হয়। অবস্থা বেগতিক দেখে তারা নওগাঁ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে। চিকিৎসা শেষে হোটেলে গিয়ে খাবারের সর্ম্পকে জিজ্ঞাসা করলে হোটেল মালিক মারুফ হোসেন তাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করেন।

এ বিষয়ে অভিযোগকারী রানা সরদার বলেন, আমি হোটেলে গিয়ে মাছের ঝোলের তরকারি দিয়ে খাবার শুরু করে প্রথমে খানিকটা খাবার খেয়ে ফেলি। তারপর বুঝতে পারি তারকারি টক লাগছে এবং গন্ধ করছে। বিষয়টি তাদের জানালে সঙ্গে সঙ্গে তা সরিয়ে ফেলে খাসির মাংসের তারকারি দেয়। খাবার শেষে বোন ও প্রসূতি স্ত্রীর জন্য দুই প্যাকেট খাবার পার্সেল করে নিয়ে আসি। এই খাবার খাওয়ার পর হতেই আমি ও আমার বোন অসুস্থ্য হয়ে পরি। বিষয়টি তাদের জানালে আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখানো ও হুমকি প্রদান করেন। আমি এর ন্যায বিচার দাবী করছি।

চায়না বেগম বলেন, পার্সেল করা খাবারের মাছের ভর্তাতে চুল ছিল। ভাগ্য ভাল সেটা দেখে আমার প্রসূতি ভাবি খাবার খায়নি। সে যদি খাবার খেত তাহলে একটি বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারত। খাবার খাওয়ার পর বেশ কয়েকবার আমি বমি করেছি। তাৎক্ষনিক হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছি বলেই এখনও সুস্থ্য আছি। আমরা এর বিচার চাই।

পঞ্চ হোটেলের ব্যাবস্থাপনা পরিচালক মারুফ হোসেন বলেন, আমি সে সময় হোটেলে ছিলাম না। খাবারে কি সমস্যা ছিল তাও বলতে পারব না । তবে বলার সঙ্গে সঙ্গে তার খাবার পরির্বতন করে দেওয়া হয়েছিল এবং ৩০পিছ মাছ সহ তরকারিটি তাৎক্ষনিক ফেলে দেওয়া হয়েছে। আর মাত্র ৭০ টাকার মাছের জন্য আপনারা এসব আজেবাজে প্রশ্ন ও বাড়াবাড়ি কেন করছেন।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ নজরুল ইসলান জুয়েল বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।#

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

নওগাঁয় পঞ্চ হোটেলের খাবার খেয়ে নারী সহ দুই জন অসুস্থ্য – থানায় অভিযোগ

আপডেট সময় : 05:43:18 pm, Sunday, 26 June 2022