Dhaka , Monday, 16 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আরকান আর্মির কবল থেকে ৭৩ জেলেকে দেশে ফিরিয়ে আনল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে- চন্দনাইশ জামিরজুরীতে সন্তান বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রী হত্যার অভিযোগ সাজানো গুছানো হচ্ছে মসজিদ-মাদ্রাসা রূপগঞ্জে রোজাদার ও মুসল্লিদের ব্যাপক প্রস্তুতি, ইফতার সামগ্রী, নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা ও বাজার মনিটরিংয়ের দাবি লালমনিরহাটে রাঙ্গার রাজনৈতিক মহাপ্রস্থান: জামানত হারিয়ে চতুর্থ স্থানে সাবেক মন্ত্রী দুর্গাপুরে আশ্রয়নে এক নারীর ঘরে থেকে গাঁজা উদ্ধার, তিন মাসের কারাদণ্ড কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন উদ্ধার রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি টাকা লুট কবি আল মাহমুদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন রূপগঞ্জে বেসরকারি স্কুলে দুর্ধর্ষ চুরি, আলমারি ভেঙে দেড় লাখ টাকার কাছাকাছি অর্থ লুট সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জন সহ ছয় জনের মর্মান্তিক মৃত্যু রূপগঞ্জে যৌথবাহিনী অভিযানে পরিত্যক্ত ভবন থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কুড়িগ্রামে মোটরসাইকেল চালককে চাপা দিয়ে হত্যা: লালমনিরহাট থেকে ঘাতক ট্রাক চালক গ্রেফতার কক্সবাজারে মিডিয়া প্রতিনিধিদের নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার লালমনিরহাটে বিজিবি’র অভিযান: ১৩৯ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ এনএসআই কর্মকর্তা পরিচয়ে এমপি শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি, যৌথ বাহিনীর হাতে যুবক গ্রেপ্তার নাহিদ ইসলামের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শরীয়তপুরে আপসহীন নেত্রীকে স্মরণ, সাঈদ আসলামের বিজয়ে কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির ডিজিটাল নিরাপত্তা ও তৃণমূলের সেতুবন্ধনে এক অনন্য কারিগর ড. জিয়াউদ্দিন হায়দার রামগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো বসতঘর ঢাকা-সিলেট মহাসড়কে ৮ কিলোমিটার যানজট শরীয়তপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত দুই, পৌর যুবদল সভাপতিকে আটক করলো সেনাবাহিনী রূপগঞ্জের নব নির্বাচিত সংসদ সদস্যকে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন জামায়াত আমিরের বাসায় তারেক রহমান, রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তার ইঙ্গিত প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী মুনির ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন রূপগঞ্জে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা, অপর ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের উদ্যোগে পালিত হলো সুন্দরবন দিবস

দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন।
সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএসএমএমইউ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান।
১২ আগস্ট শনিবার দুপুরে অসুস্থ অনুভব করলে সাঈদীকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। পরে বুকে ব্যাথা হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অবস্থার অবনতি হলে রোববার ১৩ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপে ভুগছিলেন ।
হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ওই রায়ের পর দেশজুড়ে সহিংসতা চালায় জামায়াত ও ইসলামী ছাত্রশিবির। ওই সহিংসতায় প্রথম তিন দিনেই নিহত হন অন্তত ৭০ জন।
এছাড়া বহু গাড়ি-দোকানপাট ভাংচুর, অগ্নিসংযোগ, হিন্দুদের মন্দির-ঘরবাড়ি ভাংচুর করা হয়।
যুদ্ধাপরাধী সাঈদী আপিল করলে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেয়া রায়ে তার সাজা কমিয়ে দেয় আমৃত্যু কারাদণ্ড দেয়। ওই রায় পুনর্বিবেচনার আবেদন হলেও তাতে কোনো পরিবর্তন আসেনি।২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহীনবাগের বাসা থেকে গ্রেপ্তারের পর থেকেই কারাগারে রয়েছেন জামায়াতে ইসলামীর এই সাবেক নায়েবে আমির। 

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরকান আর্মির কবল থেকে ৭৩ জেলেকে দেশে ফিরিয়ে আনল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন

আপডেট সময় : 03:35:47 pm, Monday, 14 August 2023