Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ

দূর্ভোগের নিত্যসঙ্গী ভুলতা-মুড়াপাড়া সড়ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা-মুড়াপাড়া সড়কটি যেন দূর্ভোগের নিত্যসঙ্গী।

উপজেলার জনগুরুত্বপুর্ণ এই সড়কটি যান চলাচল তো দুরের কথা হেটে চলাই দুস্কর । বর্ষাকালে মনে হত এটি সড়কপথ না নৌ-পথ।

ছয় কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটি চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

এলাকাবাসী বলেন,রূপগঞ্জের ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নে শতাধিক মানুষের একমাত্র চলাচলে রাস্তা এটি। নিত্য প্রয়োজনে এ সড়ক দিয়ে উপজেলা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,রূপগঞ্জ থানা ও সাব-রেজিষ্ট্রী অফিস,উপজেলা ভূমি অফিস,সরকারি মুড়াপাড়া কলেজে আসা যাওয়া করে থাকেন। কিন্তু সড়কটি ভাঙ্গাচুরা হওয়ায় চলাচলে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের ।
অথচ এই সরকারের আমলে রূপগঞ্জ ও আড়াইহাজারে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু ভুলতা-মুড়াপাড়া সড়কের বেহাল দশায় সরকারের এখানকার সকল উন্নয়ন ভেস্তে যেতে বসেছে।

সরজমিনে গিয়ে দেখা যায়,সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গেছে। কার্পেটিং ওঠে যাওয়া অংশে ইটের সলিং করে জোড়াতালি দিয়ে কোনো রকম সড়কটি চালু রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি। ফলে বেহাল এই সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা।

পাড়াগাঁও গ্রামের ইকবাল হোসেন বলেন, ভুলতা-মুড়াপাড়া সড়কের কার্পেটিং উঠে যাওয়ায় সড়কটি খানা খন্দে পরিণত হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ।
আড়াইহাজার উপজেলার চৌবাড়িয়া গ্রামের মিলি বেগম বলেন, যানবাহন চলাচলের সময় গর্তের কাঁদা পানি ছিটে পড়ায় নোংরা হচ্ছে পোশাক।
ট্রাক চালক আবজাল বলেন,লুনা পলিমার ইন্ড্রাষ্টিজ লিমিটেড সড়কের পাড়াগাঁও এলাকায় বাঁধ দেওয়ায় পানি নিস্কাশনের পাইপ লাইন বন্ধ হয়ে যায়। তাতে সৃষ্টি হয় এই জলাবদ্ধতা। সড়কে জমে থাকা পানির ভিতর খানাখন্দ না দেখায় প্রতিনিয়ত আটকে পড়ছে যানবাহন এতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

লুনা পলিমার ইন্ড্রাষ্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, সড়কের পানি নিষ্কাশন বন্ধে কোনো বাঁধ দেয়া হয়নি। তবে কেউ বাঁধ দিয়ে থাকলে তা দ্রুত সরিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন বলেন, ভুলতা-মুড়াপাড়া সড়কের সংস্কার কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিগগিরই সড়কের সংস্কার কাজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান বলেন, ভুলতা-মুড়াপাড়া সড়কটি কিছু দিন পরপর সংস্কার কাজ করা হলেও সৃষ্ট জলাবদ্ধতায় তা বিনষ্ট হয়েছে যাচ্ছে। সড়কের আশপাশের শিল্প প্রতিষ্ঠান ও লোকজন সড়কের পানি নিস্কাশনের ড্রেন বাঁধ দিয়ে বন্ধ করে দেওয়ায় জটিলতা বাড়ছে। তবে আগামী দুই/তিন মাসের মধ্যে ভুলতা থেকে মুড়াপাড়ার মঙ্গলখালী পর্যন্ত চার কিলোমিটার তিন’শ ফুট দৈর্ঘের এ সড়ক আরসিসি করে পুনরায় নির্মাণ করা হবে। সড়কের বাকি অংশ পরবর্তীতে নির্মাণ করা হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী

দূর্ভোগের নিত্যসঙ্গী ভুলতা-মুড়াপাড়া সড়ক

আপডেট সময় : 04:49:15 am, Monday, 17 October 2022