Dhaka , Friday, 13 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত আনন্দ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে মিলনমেলা ও ইফতার মাহফিল ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: ‘১৮০ দিনের মধ্যে জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি’ রূপগঞ্জকে মাদককারবারিদের ধাওয়া, বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদকসহ শীর্ষ করবারি আবু হানিফসহ আটক-২ , আহত ৮ যুবদল নেতা

দুধল ইসলামিয়া (এম.এ) কামিল মাদ্রাসা ঐতিহ্য, শিক্ষা ও আত্মপরিচয়ের এক শতক

  • Reporter Name
  • আপডেট সময় : 04:08:25 pm, Saturday, 27 December 2025
  • 34 বার পড়া হয়েছে

এন বি আকাশ,

শত বছর সময়ের বিচারে যা দীর্ঘ এক যাত্রা, আর ইতিহাসের ভাষায় অবিরাম সাধনা ও আলোকিত পথচলা।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকায় প্রাচীন জনপদে অবস্থিত দুধল ইসলামিয়া (এম.এ) কামিল মাদ্রাসা সেই সাধনারই এক জীবন্ত দলিল।
দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলো ছড়িয়ে দিয়ে প্রতিষ্ঠানটি অতিক্রম করেছে গৌরবোজ্জ্বল এক শতাব্দী।

এই ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে শনিবার (২৭ ডিসেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করা হয় শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা।

দিনব্যাপী এই আয়োজনে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাক্তন শিক্ষার্থী, আলেম-ওলামা, শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণ পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।
শতবর্ষের এই অনুষ্ঠানে অংশ নিতে এসে প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে যান তাঁদের স্মৃতির ভাণ্ডারে। কেউ স্মরণ করেন শিক্ষক-শিক্ষার্থীর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, কেউ তুলে ধরেন সংগ্রামমুখর ছাত্রজীবনের গল্প। সবার চোখে-মুখে ছিল গর্ব আর আবেগের স্পষ্ট ছাপ কারণ এই প্রতিষ্ঠান শুধু শিক্ষা দেয়নি, গড়ে দিয়েছে জীবনবোধ ও মূল্যবোধের দৃঢ় ভিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও মির্জাপুর দরবার শরীফ এবং ছদরে আ‘লা দুধল দরবার শরীফের পীর ছাহেব শাহ মোঃ আব্দুর শাকুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহিন হাওলাদার, ব্যবস্থাপনা পরিচালক, কাস্পিয়া প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।

বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতী শাহ মোঃ সাইফুল্লাহ, অধ্যক্ষ, দুধল ইসলামিয়া কামিল (এম.এ) মাদ্রাসা এবং সদস্য সচিব আব্দুর রাজ্জাক খান, মার্কেটিং ম্যানেজার, ম্যাক্সএইড হসপিটাল, ঢাকা।

অনুষ্ঠানের শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর মাদ্রাসার শতবর্ষের ইতিহাস, দ্বীনি শিক্ষা বিস্তারে এর অবদান এবং সমাজ গঠনে প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরা হয়। এসময় শিক্ষক, অতিথি, আয়োজক কমিটি ও কৃতী ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, দুধল ইসলামিয়া কামিল মাদ্রাসা এক শতাব্দী ধরে আলেম, শিক্ষক ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় প্রতিষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরো বলেন, শতবর্ষ পেরিয়ে নতুন শতকে পদার্পণ করা এই প্রতিষ্ঠানকে যুগোপযোগী ও আধুনিক শিক্ষার সঙ্গে সমন্বয় করে এগিয়ে নিতে প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদ্রাসার সার্বিক উন্নয়নে একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, নাশিদ পরিবেশন ও বিশেষ দোয়া মাহফিল। দোয়ায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

শতবর্ষের উৎসব উপলক্ষে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল ব্যানার, ফেস্টুন ও নান্দনিক আলোকসজ্জায়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ, যা শত বছরের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে তুলে ধরে।
শত বছরের ইতিহাস পেছনে ফেলে দুধল ইসলামিয়া (এম.এ) কামিল মাদ্রাসা আজ নতুন শতকের দ্বারপ্রান্তে। এই শতবর্ষ উদযাপন শুধু অতীতের গৌরব স্মরণ নয়—বরং ভবিষ্যতের পথে দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠার এক নতুন অঙ্গীকার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত

দুধল ইসলামিয়া (এম.এ) কামিল মাদ্রাসা ঐতিহ্য, শিক্ষা ও আত্মপরিচয়ের এক শতক

আপডেট সময় : 04:08:25 pm, Saturday, 27 December 2025