Dhaka , Monday, 16 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার বিশিষ্টজনদের সম্মানে রামগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিকার চেয়ে ব্যবসায়ী শাহ আলমের দাবি মাদক উদ্ধারের ঘটনায় জড়িত নন তিনি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘বিভ্রান্তিকর’ দাবি অভিনের নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির   মধুপুরে শহিদ ওসমান হাদি স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মধুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপন রায়পুরে বাস কাউন্টার ও সিএনজিতে বিশেষ অভিযান: ৪০০০ টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জয়পুরহাট জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন, ইফতার মাহফিল ও মাহমুদ স্মৃতি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে: বাণিজ্যমন্ত্রী চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী নাগেশ্বরী সীমান্তে বিজিবির তৎপরতা: পাচারকারীর ফেলে যাওয়া ইয়াবা ও গাঁজা উদ্ধার সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার ॥ আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মাদক সিন্ডিকেট, টিকিটবিহীন যাত্রী আর পুলিশের নীরবতা—কিশোরগঞ্জ স্টেশনের ভয়াবহ চিত্র কালিয়াকৈরে ঈদ উপলক্ষে বিনামূল্যে ডি.জি.এফ চাল বিতরণ, তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ নিরসনে জেলা প্রশাসনের সাথে বৈঠক মধুপুরে পূর্বশত্রুতার জের ধরে মারপিট-ভাঙচুর, আহত ১ জ্বালানি রেশনিং তুলে নিল সরকার, স্বাভাবিক বিক্রি শুরু নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে পানির অভাবে ফেটে চৌচির বোরো ধানের খেত উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা এপেক্স ক্লাব অব রামুর উদ্যােগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার বোয়ালখালী’র আহলা করলডেঙ্গা ও আমুছিয়া ইউনিয়নের হকখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:39:16 pm, Tuesday, 22 August 2023
  • 253 বার পড়া হয়েছে

তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত।।

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চর আক্রাম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় এক শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

সোমবার (২১ আগস্ট) নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম স্বাক্ষরিত অফিস আদেশে অভিযুক্ত শিক্ষক মো. ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান সুবর্ণচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু জাহের। তিনি বলেন, পরবর্তীতে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত শিক্ষক মো. ওমর ফারুক (৪৫) মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট এলাকার বাসিন্দা ও চর আক্রাম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত এবং শ্লীলতাহানির স্বীকার ছাত্রী একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শ্রেণী কক্ষ ঝাড়ু দেওয়ার সময় সহকারী শিক্ষক মো. ওমর ফারুক(৪৫) তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে জড়িয়ে ধরে তার স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। শিক্ষার্থীর চিৎকার করলে তাকে ছেড়ে দিয়ে দ্রুত স্কুল ত্যাগ করেন শিক্ষক মো. ওমর ফারুক। পরে ঘটনা জানতে পেরে নির্যাতিতা ছাত্রীর মা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলম ও অন্যান্য শিক্ষকের উপস্থিতিতে মৌখিক ভাবে জানিয়ে এর বিচার দাবি করেন।

অভিযুক্ত শিক্ষক মো. ওমর ফারুকের মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম বলেন, বিদ্যালয়ের নীতি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় ও বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করায় শিক্ষক মো. ওমর ফারুকর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জেলা শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ করেছি। সে প্রেক্ষিতে উক্ত শিক্ষককে সময়িক বরখাস্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত।।

আপডেট সময় : 12:39:16 pm, Tuesday, 22 August 2023