তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।তিতাস উপজেলা যুবদলের আয়োজনে গতকাল রবিবার সকালে উপজেলার কড়িকান্দি বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এরপর এতিম ও অসহায় গরীব মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল খায়ের ভূইয়া টিপু’র সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া।
উপজেলা যুব দলের যুগ্ম- আহবায়ক মো.নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য মো.তোফায়েল হোসেন খান-কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মোহর মুন্সি- সাধারণ সম্পাদক মো.আলী হাসান মোল্লা-উপজেলা যুবদলের যুগ্ম-
আহবায়ক মো.নুরে আলম ভূইয়া-আবুল কাসেম সরকার-উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়া-
উপজেলা যুব দলের সদস্য ছবির আহমেদ-আলমগীর হোসেন আলম-বাদশা মোল্লা-তফাজ্জল হোসেন শাকিল-উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো.সাইফুল ইসলাম আখন্দ,উপজেলা জাসাসের সদস্য সচিব মো.দেলোয়ার হোসেন-উপজেলা ছাত্র দলের আহবায়ক মো.ফাহিম সরকারসহ বিভিন্ন ইউনিয়ন যুব দলের নেতারা।বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এতিম ও অসহায় গরীব মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

























