তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে বিএনপির কর্মী সমাবেশ উপলক্ষে গনসংযোগ করে দলীয় নেতা-কর্মীরা।
আগামী ৭ ডিসেম্বর শনিবার মজিদপুর ইউনিয়ন বিএনপির সমাবেশ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়ে গণসংযোগ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।পরে গণসমাবেশ সফল করতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে মজিদপুর ইউনিয়ন বিএনপির সমাবেশকে সফল করার লক্ষে মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন দলীয় নেতা-কর্মীরা।
গত বুধবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত মজিদপুর ইউনিয়নের ১,২,৩,৪,৫ ,৭ ও ৮নং ওয়ার্ডসহ এলাকায় গণসংযোগের নেতৃত্ব দেন- তিতাস উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আক্তার ব্যাপারী।গণসংযোগে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আবুল কাসেম ভূইয়া বাবুল- উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ-মজিদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহ আলম সরকার- যুগ্ম-সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজল- মজিদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জিলানী ভূঁইয়া- শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম- উপজেলা যুবদলের সদস্য কবির হোসেন- মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরহাদ মিয়া,দলের যুগ্ম- আহ্বায়ক মো. ইমরান মুন্সী-মজিদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিলু মিয়া-৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক মিয়া- ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম মোল্লা,৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি- বিএনপি নেতা সেলিম খান- সবুজ-পারভেজ সরকার। মজিদপুর ইউনিয়ন যুবদল সদস্য সিয়াম- মোয়াজ্জেম সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

























