তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাশকান্দিতে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার রাতে অনুষ্ঠিত হয় দাশকান্দিতে বার্ষিক ওয়াজ মাহফিল।ওই ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করার কথা ছিল বাবুল আহমেদ চেয়ারম্যানের।কিন্তু ব্যানার থেকে তার মুছে ফেলার কারণে তিনি উপস্থিত হোন নাই বলে জানা গেছে।
এই বিষয়ে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল আহমেদ বলেন, ইচ্ছা থাকা স্বত্বেও জরুরি কাজ থাকায় ঢাকায় অবস্থান করতে হয়েছে।তাই মাহফিলে আসতে পারিনি। তবে আবুল হোসেন মোল্লার ছেলে এসহাক মোল্লা জুয়েলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার চালাচ্ছে দাসকান্দিবাসি আমাকে বয়কট করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।আমার মানহানি করার জন্যই এমনটি করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মাহফিল কমিটির সভাপতি মোঃ শামসুল হক মোল্লা বলেন, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সব জায়গায় সভাপতির নাম চেয়ারম্যান বাবুল আহমেদকে করেছি, তাক বাদ দেওয়ার জন্যে? আমরা ব্যানার থেকে নাম বাদ দেই নি। কে বা কারা নাম মুছে ফেলেছে আমি বলতে পারব না।
আমি তখন বাসায় মেহমান নিয়ে ব্যস্ত ছিলাম। তিতাস থানার এসআই ইমরুল হক বলেন, কাউকে নাম মুছে ফেলতে আমি দেখিনি। তবে আমার কাছে তথ্য ছিলো মাহফিলকে ঘিরে গন্ডগোল হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আমি আগেই সেখানে উপস্থিত ছিলাম। এ বিষয়ে এসহাক মোল্লা জুয়েল বলেন, মাহফিল কমিটির লোকজন আমার আব্বা সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মোল্লাকে দাওয়াত দিলে আব্বা আমাকে পাঠান। আমি গিয়ে দেখি মাহফিলে সভাপতির নাম স্কচটেপ দিয়ে ডেকে রেখেছে। আমি কথা বলে চলে আসি। মাহফিল কমিটির লোকজনই বাবুল আহমেদ চেয়ারম্যানকে বয়কট করেছে। একটি ধর্মীয় অনুষ্ঠানে এ ধরনের কাজ কেন করব? আমি এধরনের কাজের সাথে জড়িত নই।

























