তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের আলীরগাঁও হইতে শাহবৃদ্ধি জলারপাড় পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ কাজের বরাদ্দ দেন কুমিল্লা-১- দাউদকান্দি
তিতাস- আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো.আবদুস সবুর।
গত শনিবার সকালে উপজেলার আলীরগাঁও হইতে শাহবৃদ্ধি জলারপাড় পর্যন্ত নতুন রাস্তা নির্মাাণ কাজের শুভ উদ্বোধন করা হলে গতকাল রবিবার সকাল ৯ টার দিকে আলীর গাঁও গ্রাম হইতে শাহবৃদ্ধি জলারপাড় পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ কাজের পরিদর্শন করেন মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূইয়া ও গৌরীপুর বাজারের আনিস মার্কেটের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আবুল কাসেম ভূইয়া বাবুল।এসময় উপস্থিত ছিলেন ফজলুল হক মেম্বার- মো.বাদশা মিয়া- মো.মঙ্গল মিয়া সরকার-
মো.সেলিম মিয়া- মো.মোবারক হোসেন- মো.বাবুল মিয়া,মো.কবির হোসেন- নাজিমুদ্দিন ভূইয়া- মুক্তার হোসেন- আবু কালাম প্রমুখ।

























