Dhaka , Sunday, 8 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

তরুনীর একসাথে পাঁচ সন্তানের জন্মের ২৪ ঘণ্টা পর তিন সন্তানের মৃত্যু।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:48:14 pm, Wednesday, 3 November 2021
  • 200 বার পড়া হয়েছে

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন ২৪ বছরের তরুনী

সাকিব ফারহান
কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে একইসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলেন এক তরুণী।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পাঁচ সন্তানের জন্ম দেন গৃহবধূ সাদীয়া খাতুন (২৪) নামে এক তরুণী।পাঁচ শিশুর মধ্যে এক ছেলে সন্তান ও চার মেয়ের জন্ম হয়েছে। জন্মের ২৪ ঘণ্টা পর বুধবার সকালে একমাত্র পুত্রসন্তান সহ দুই কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া তিন শিশুর ওজন ছিল ৫০০,৬০০,৫৫০গ্রাম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গর্ভধারণের পাঁচ মাসের মাথায় সদ্য জন্ম নেয়া শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে কম ছিল। বাচ্চাদের ওজন ৫০০ গ্রাম থেকে ৬৫০ গ্রামের মধ্যে। বর্তমানে মা সুস্থ থাকলেও তিন সন্তানের মৃত্যুর পর বাকি ২ শিশু রয়েছে শঙ্কায়। শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

স্থানীয় সূত্রে জানা যায়, এক সাথে পাঁচ সন্তান জন্ম দেয়া গৃহবধূ সাদিয়া খাতুন কুষ্টিয়ার কুমাররখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী। সোহেল রানা একই এলাকার সামাদ আলীর ছেলে, পেশায় চা বিক্রেতা।

শিশুদের বাবা সোহেল রানা জানান, সন্তান জন্মের পরপরই চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা শিশু হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু আমি একজন চা দোকানি, আমার পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব হচ্ছে না এমন অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে আকুল আবেদন তারা যেন আমার এই বিপদের মুহূর্তে পাশে এসে দাঁড়ান।

এদিকে একসাথে জন্ম দেয়া পাঁচ সন্তানের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ জানান, বিষয়টি শোনামাত্রই আমরা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে গিয়েছি। ওই শিশুগুলোর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া ও চিকিৎসার ব্যাপারে অর্থিকসহ সব ধরনের সহযোগিতার জন্য ওই পরিবারের পাশে থাকবে বাংলাদেশ ছাত্রলীগ।

কুষ্টিয়া ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আশরাফুল আলম জানান, মঙ্গলবার সাদিয়া নামের এক গৃহবধূ পাঁচটি সন্তানের জন্ম দিয়েছেন। তবে মা সুস্থ থাকলেও শিশুদের অবস্থা সঙ্কটাপন্ন। পাঁচ শিশুকে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখা হলেও বুধবার সকালে পুত্র সন্তানের মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, শিশুগুলোর প্রিম্যাচিউর জন্ম হয়েছে। তাদের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম। উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেয়ার পরামর্শ আমরা প্রথম থেকেই দিয়ে আসছি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

তরুনীর একসাথে পাঁচ সন্তানের জন্মের ২৪ ঘণ্টা পর তিন সন্তানের মৃত্যু।

আপডেট সময় : 10:48:14 pm, Wednesday, 3 November 2021