
পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো সুসঙ্গ দুর্গাপুর সমিতি ঢাকার ইফতার মাহফিল ও আলোচনা সভা।
বুধবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
এতে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. দিবালোক সিংহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর সমিতি ঢাকার সভাপতি এম রফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকাস্থ সুসঙ্গ দুর্গাপুর সমিতি এবং ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব সুসঙ্গ।
এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দুর্গাপুরকে সকলে মিলে একটি গর্বের জায়গায় নিয়ে যেতে চান। দল,মত নির্বিশেষে দুর্গাপুর ও কলমাকান্দাকে দেশের মধ্যে মডেল জনপদে পরিণত করতে চান বলে উল্লেখ করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার। জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই বাংলাদেশ পরিচালিত হবে এটিই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল উপজীব্য বিষয়।
























